1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ

কক্সবাজারে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫
  • ১৯০ Time View

কক্সবাজারে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ 1সময় কমপক্ষে ৭জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার শহরের লিংকরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৪জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতরা হলেন, চট্টগ্রামের সাতকানিয়ার মৃদুল দাশের স্ত্রী স্বপ্না দাশ (৪৫) ও মাইক্রোবাসের চালক মিন্টু বড়ুয়া (২২) । আহতরা হলেন, কার্তিক দাশ (১৫), মৃদুল দাশ (৪৮), নাছির উদ্দিন (৩৫), হানিফ (১৮), রিপন (১৭), আবুল কাশেম (২০) ও রিয়াজ উদ্দিন (২৬)। চালক মিন্টু ছাড়া নিহত আহত সবাই মাইক্রোবাসের যাত্রী।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, লিংকরোড এলাকায় চট্টগ্রামগামী হানিফ পরিবহণ ও চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়। পরে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। পরে আশংকাজনক অবস্থায় ৫জনকে চমেকে নেয়া হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মিন্টু বড়ুয়াকে মৃত্যু ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ