1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

দীর্ঘ খরার পর ইরাকে প্রবল বর্ষণে ব্যাপক ক্ষতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫
  • ১৭৬ Time View

দীর্ঘ খরার পর ইরাকে আজ বৃহস্পতিবার প্রবল বর্ষণের কারণে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক 5বিশৃংখল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেখানে এ ধরণের বর্ষণের ফলে বাগদাদের বিভিন্ন রাস্তা তলিয়ে গেছে এবং বিভিন্ন উদ্বাস্থ শিবির ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা থেকে বাগদাদে শুরু হওয়া এ ঝড়বৃষ্টি অত্যন্ত অস্বাভাবিক ছিল। দীর্ঘ খরার পর এই প্রথমবারের মতো সেখানে এ ধরণের ভয়াবহ বৃষ্টিপাত হলো। আরব বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নগরী বাগদাদের দুর্বল অবকাঠামো পরিস্থিতির কারণে সেখানে ব্যাপক বন্যা পরিলক্ষিত হচ্ছে। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, শুক্রবার ও আগামী সপ্তাহ জুড়ে আরো বজ্রবৃষ্টির ইঙ্গিত দিয়েছে।
প্রসঙ্গত এ নগরীতে প্রায় ৮০ লাখ লোক বসবাস করে। সামাজিক যোগাযোগ মাধ্যম ভয়াবহ এ বন্যার বিভিন্ন ছবি ও ভিডিও ফুটেজে ছেয়ে গেছে। এসব ছবি ও ফুটেজে অনেক লোককে তাদের কর্মস্থলে যাওয়ার ব্যর্থ প্রচেষ্টা চালাতে দেখা যাচ্ছে। এরফলে সরকার আজ বৃহস্পতিবার দেশে সরকারি ছুটি ঘোষণা করে। এক ভিডিও ফুটেজে বাগদাদের একটি হাসপাতালের স্টাফকে কাপড়ের পুটলি নিয়ে হাঁটু পানিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অপর এক ভিডিও ফুটেজে প্রবল স্রোতের টানে বিভিন্ন গাড়ি ভেসে যেতে দেখা যায়। প্রবল বর্ষণের ফলে সৃষ্ট এ বন্যায় বাগদাদের আনেক ঘরবাড়ির নিচ তলা পানিতে তলিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ