1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়ে‌ছেন প্রধানমন্ত্রী ঢাকা কলেজের ছাত্র ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জও হারাল বাংলাদেশ জি-৭ দেশগুলো ১০ কোটি ব্যারেল ডিজেল বাজারে ছাড়বে প্রি-শিপমেন্ট ঋণ তহবিল বাড়িয়ে ৭ হাজার কোটি টাকা করেছে বাংলাদেশ ব্যাংক নাইটক্লাবের ঘটনায় শাস্তির মুখে কার্স কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের ভারতের বিপক্ষে উপভোগ্য ফুটবলের প্রতিশ্রুতি ব্রাজিল কোচের ট্রাম্পের চাপে জ্বালানি সংকট কাটাতে ডিজেল মজুত ছাড়ার কথা ভাবছে ইউরোপ ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন

বুলগেরিয়ার সোনার নদী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫
  • ২২০ Time View

বুলগেরিয়ায় নদীতে মিলছে সোনার কণা। তা সংগ্রহে লেগে আছে শত শত মানুষ। গতকাল 11বুধবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত আগস্টে প্রকাশিত দেশটির এক সরকারি প্রতিবেদন অনুসারে, বুলগেরিয়ার প্রায় সব নদীতে এমন সোনার কণা আছে।

বুলগেরিয়ায় নদীতে থাকা এই সোনার কণা প্রাচীন থ্রেশানদের তৈরি করা অলংকারের বলে ধারণা করা হয়।
সোনার কণা পাওয়ার আশায় নদী থেকে তোলা বালির কণা ধোয়ার কাজে ব্যস্ত একজন। ছবি: এএফপি

অবশ্য বুলগেরিয়ায় কাঁকর-নুড়ি থেকে সোনার কণা পৃথক করার কাজে জড়িত ব্যক্তিদের সংগঠনের প্রধান কিরিল স্তামেনভের ভাষ্য, সেখানে সব সময়ই সোনা ছিল। আজকের বুলগেরিয়া থ্রেশান সভ্যতার অধীনে ছিল বলেই সোনা মিলছে, বিষয়টি এমন নয়।
স্তামেনভ বলেন, বুলগেরিয়ার সব শ্রেণি-পেশার মানুষকেই এই সোনার চাকচিক্য আকৃষ্ট করছে।

নারী-পুরুষ নদীতে নামে। মূল্যবান ধাতুর আশায় তারা ধৈর্য নিয়ে কাঁকর-নুড়ি ধোয়ার কাজ করে।
নদী থেকে সোনার কণা সংগ্রহ অনেকের জন্য আবেগের বিষয় হয়ে উঠেছে। এমনই একজন ৩১ বছর বয়সী নিকোলে কস্তাদিনোভ। তিনি তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে বছরজুড়ে এই কাজ করেন। দুই বছর হলো এই কাজে লেগে আছেন তাঁরা। কস্তাদিনোভের ভাষ্য, সোনার টান দুর্নিবার।

তবে নদী থেকে সোনার কণা সংগ্রহ করার কাজটা খুব একটা সহজ নয়। এতে অনেক সময় ও ধৈর্যের দরকার পড়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ