1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়ে‌ছেন প্রধানমন্ত্রী ঢাকা কলেজের ছাত্র ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জও হারাল বাংলাদেশ জি-৭ দেশগুলো ১০ কোটি ব্যারেল ডিজেল বাজারে ছাড়বে প্রি-শিপমেন্ট ঋণ তহবিল বাড়িয়ে ৭ হাজার কোটি টাকা করেছে বাংলাদেশ ব্যাংক নাইটক্লাবের ঘটনায় শাস্তির মুখে কার্স কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের ভারতের বিপক্ষে উপভোগ্য ফুটবলের প্রতিশ্রুতি ব্রাজিল কোচের ট্রাম্পের চাপে জ্বালানি সংকট কাটাতে ডিজেল মজুত ছাড়ার কথা ভাবছে ইউরোপ ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন

ইরাক বা রুয়ান্ডার চেয়ে লন্ডনে যক্ষ্মার প্রকোপ বেশি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫
  • ২১৭ Time View

লন্ডনের কোন কোন অংশে যক্ষ্মার প্রকোপ ইরাক বা রুয়ান্ডার চেয়েও বেশি। লন্ডন 3এসেম্বলির এক রিপোর্টে এই দাবি করে বলা হচ্ছে লন্ডনের গৃহহীন, মাদকাসক্ত, শরণার্থী এবং অভিবাসী মানুষরাই বেশি যক্ষ্মার ঝুঁকিতে আছেন।
লন্ডন এসেম্বলির এই রিপোর্টে বলা হয়, লন্ডনের এক-তৃতীয়াংশ এলাকায় প্রতি ১ লাখ মানুষের মধ্যে ৪০ জনের বেশি যক্ষ্মায় আক্রান্ত। আবার লন্ডনের ব্রেন্ট, ইলিং, হ্যারো, হাউন্সলো এবং নিউহ্যামের মত জায়গায় এই হার অনেক বেশি। প্রতি এক লক্ষের মধ্যে সেখানে যক্ষ্মায় আক্রান্ত মানুষের সংখ্যা দেড়শোর বেশি।
লন্ডনের সব কাউন্সিলেই যক্ষ্মা প্রতিরোধে সব শিশুকে বিসিজি টিকা দেয়ার কথা থাকলেও ২৪টির মধ্যে ৮টি কাউন্সিলে তা করা হয় না।
এর মধ্যে নিউহ্যাম কাউন্সিলেই যক্ষ্মার হার সবচেয়ে বেশি। লন্ডনে যক্ষ্মার হার বেড়ে যাওয়ার জন্য বিশেষজ্ঞরা এই নগরীর আবাসন সংকটকে দায়ী করছেন। এর সঙ্গে আছে অপুষ্টির সমস্যাও। লন্ডনে যারা যক্ষ্মায় আক্রান্ত তাদের আশি শতাংশেরই জন্ম অন্য দেশে।
লন্ডনের মেয়র বরিস জনসনের প্রতি যক্ষ্মা প্রতিরোধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে লন্ডন এসেম্বলি। সূত্র : বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ