1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ

বছরের শুরুতেই শিক্ষার্থীরা বই পাবে : শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫
  • ১৬৭ Time View

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, যথাসময়ে বই ছাপা হবে এবং বছরের শুরুতেই 3শিক্ষার্থীদের হাতে তা তুলে দেয়া যাবে। আজ বুধবার রাজধানীর মাতুয়াইলে পাঠ্যপুস্তক ছাপার কাজ পরিদর্শন করতে গিয়ে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের কয়েক বছর ধরে বছরের শুরুতে বিনা মূল্যে বই দিয়ে আসছে সরকার। এবার প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত ৪ কোটি ৪৪ লাখ শিক্ষার্থীর জন্য ৩৩ কোটি ৩৯ লাখ ৬১ হাজার ৭২৪ কপি বই ছাপা হচ্ছে।
মাতুয়াইলে বই ছাপার কাজ দেখতে গিয়ে নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত যে সময় আছে, এতে নিশ্চিত করে বলা যায়, যথাসময়ে বই ছাপা ও বিতরণ করা যাবে। বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া যাবে।
শিক্ষামন্ত্রী জানান, গতকাল মঙ্গলবার পর্যন্ত মাধ্যমিক ও মাদ্রাসার ৭০ শতাংশ বই উপজেলা পর্যায়ে চলে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ