1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

লিবিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত : নিহত ১২

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫
  • ১৬৩ Time View

লিবিয়ার রাজধানী ত্রিপোলীর পশ্চিমাঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১২ জন নিহত 5হয়েছেন। দেশটির নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাতে বিবিসি এ খবর জানিয়েছে।
উপকূলীয় আল-মায়া অঞ্চলে হেলিকপ্টারটিকে ‘গুলি করা’ হয়েছে বলে একটি মিলিশিয়া বাহিনীর মুখপাত্র জানিয়েছেন। প্রতিপক্ষ মিলিশিয়া বাহিনীর মধ্যে সংঘাতের কারণে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মৃত্যুবরণকারীদের মধ্যে উচ্চপদস্থ মিলিশিয়া সদস্যরাসহ ব্যাংককর্মীরাও ছিলেন।
ওই মিলিশিয়া মুখপাত্র আরও জানিয়েছেন, বেসামরিক ব্যাংককর্মীরা সুরমান শহর থেকে আসছিলেন।
প্রসঙ্গত ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির ক্ষমতাচ্যুতির পর থেকে লিবিয়ায় অস্থিরতা দেখা দিয়েছে। বিভিন্ন মিলিশিয়া বাহিনী নিজেদের দখল করা এলাকা শাসন করে আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ