1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

নিরাপত্তা নিয়ে রাষ্ট্রদূতরা সন্তুষ্ট : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০১৫
  • ১৯৯ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাষ্ট্রদূতরা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় 3সন্তোষ প্রকাশ করেছে। ভবিষ্যতেও এ নিরাপত্তা ব্যবস্থা বহাল রাখা সম্ভব হবে কি-না সে ব্যাপারে তারা জানতে চেয়েছে। বাংলাদেশের মানুষ ধর্মভীরু। কিন্তু ধর্মন্ধ নয়। তাই এদেশে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রশ্রয় পাবে না।
আজ বুধবার সকাল ১১টার দিকে সচিবালয়ে ৪ দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদেরকে তিনি একথা বলেন। এ বৈঠকে বার্নিকাট ছাড়াও বৃটেনের হাই কমিশনার রবার্ট গিবসন, কানাডিয়ান রাষ্ট্রদূত হিদার ক্রুডেন ও অস্ট্রেলিয়ার হাই কমিশনার গ্রেগ উইল কক উপস্থিত ছিলেন। প্রায় ১ ঘণ্টা ধরে বৈঠক চলে।
আসাদুজ্জামান খান কামাল বলেন, তারা বলেছেন আমাদের সরকারের অনুমতি ছাড়া কোনো তথ্য দেয়ার বিধান নেই। বৈঠকে দুই বিদেশী হত্যা মামলার অগ্রগতি নিয়েও আলাপ হয়েছে। তবে খুব শিগগিরই দুই বিদেশী হত্যার রহস্য বের হবে। আমরা আপনাদেরকে এ বিষয়ে সহসাই জানাব। তিনি বলেন, আমরা তাদের বলেছি, দুই বিদেশী হত্যায় আইএস বা কোন জঙ্গি সংগঠনের সম্পৃক্ততা পাওয়া যায়নি। এটি স্রেফ একটি ষড়যন্ত্র। এ বিষয়টি আমরা শিগগিরই পরিষ্কার করবো। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমরা তাদেরকে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত অবহিত করেছি। নিরাপত্তার জন্য যা যা দরকার সরকার তা তা করতে প্রস্তুত। তাদেরকে বলেছি, দুই বিদেশী নাগরিক হত্যাকান্ডে আপনাদের কাছে যদি কোনো সুনির্দষ্ট তথ্য প্রমাণ থাকে তাহলে আমাদেরকে তা সরবরাহ করুন। তারা আমাদেরকে কোন সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ