1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতের বিপক্ষে উপভোগ্য ফুটবলের প্রতিশ্রুতি ব্রাজিল কোচের ট্রাম্পের চাপে জ্বালানি সংকট কাটাতে ডিজেল মজুত ছাড়ার কথা ভাবছে ইউরোপ ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন ডিজেলের দাম বাড়ায় জরুরি বৈঠকে ইইউ ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক গ্রেপ্তারের আগে ভিডিও বার্তায় যা বললেন জামায়াতনেতা আখতারুজ্জামান আখতারুজ্জামানের মুক্তি ও ‘সাজানো মামলা’ প্রত্যাহারের দাবি জামায়াত আমিরের সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক চানখাঁরপুলে অচেতন অবস্থায় পড়েছিল যুবক, ঢাকা মেডিকেলে মৃত্যু

ঢাকা জেলায় সেরা সেন্ট যোসেফ ও ভিকারুননিসা

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০১৫
  • ১৬০ Time View

গ্রামীণফোন ও প্রথম আলোর উদ্যোগে অনুষ্ঠিত আই-জেন ঢাকা জেলার প্রতিযোগিতায় 5যৌথভাবে বিজয়ী হয়েছে সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও ভিকারুননিসা নূন স্কুল৷ গতকাল মঙ্গলবার মোহাম্মদপুরের একটি কমিউনিটি সেন্টারে এই প্রতিযোগিতায় ১৭টি স্কুলের আই-জেন দল অংশ নেয়৷
গতকালের প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তিনটি ধাপে পরীক্ষা দেয়। এমসিকিউ ও গেমিং কুইজের মাধ্যমে বিজয়ী স্কুলের সেরা পাঁচ প্রতিযোগী এবং দলীয় উপস্থাপনার মাধ্যমে সেরা স্কুল দল নির্বাচিত হয়। প্রতি দলে ১০ জন করে শিক্ষার্থী অংশ নেয়৷ সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয় দলের সদস্যদের মধ্যে আছে সাদমান আমিন রুম্মান, মো. ইসরাক আহসান, অরহিতা বিশ্বাস, ওয়াসিফ জালাল ও সামস উদ্দিন৷
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বিজয়ীরা হলো আয়শা সিদ্দিকা, আফরা নাওয়ার জাহিন, হুমাইরা নূর সাহা, এ আর তাহ্সিন জাহান ও সারিকা সাবাহ্।
সেন্ট যোসেফ ও ভিকারুননিসা স্কুলের পাঁচজনের দল ২৪ থেকে ২৬ অক্টোবর অনুষ্ঠেয় ঢাকার আঞ্চলিক আই-জেন আবাসিক ক্যাম্পে ঢাকা জেলার প্রতিনিধিত্ব করবে৷ মানিকগঞ্জের সাটুরিয়ার প্রশিকা প্রশিক্ষণকেন্দ্রে এ দুটি দল ছাড়াও নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, সিরাজগঞ্জ, গোপালগঞ্জ, চাঁদপুর ও মানিকগঞ্জের দলগুলো অংশ নেবে।
সারা দেশের দুই হাজার স্কুলে আই-জেনের প্রথম পর্যায় অনুষ্ঠিত হয়৷ এতে অংশ নেয় ৮ লাখ ৭০ হাজার শিক্ষার্থী৷ এর মধ্য থেকে জেলা পর্যায়ে অংশ নেয় এক হাজার স্কুল৷ জেলা পর্যায়ের প্রতিযোগিতার মাধ্যমে প্রতি জেলা থেকে একটি দল অংশ নিচ্ছে আই-জেনের আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায়।
গ্রামীণফোন ও প্রথম আলোর উদ্যোগে আই-জেন ২০১৫ আয়োজনে সহযোগিতা করছে শিক্ষা মন্ত্রণালয়। সহযোগী হিসেবে আছে অ্যালপেনলিবে, মাইক্রোসফট, অপেরা মিনি, এখানেই ডট কম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, উরি ব্যাংক, রেডিও ফুর্তি ও চ্যানেল আই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ