1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতের বিপক্ষে উপভোগ্য ফুটবলের প্রতিশ্রুতি ব্রাজিল কোচের ট্রাম্পের চাপে জ্বালানি সংকট কাটাতে ডিজেল মজুত ছাড়ার কথা ভাবছে ইউরোপ ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন ডিজেলের দাম বাড়ায় জরুরি বৈঠকে ইইউ ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক গ্রেপ্তারের আগে ভিডিও বার্তায় যা বললেন জামায়াতনেতা আখতারুজ্জামান আখতারুজ্জামানের মুক্তি ও ‘সাজানো মামলা’ প্রত্যাহারের দাবি জামায়াত আমিরের সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক চানখাঁরপুলে অচেতন অবস্থায় পড়েছিল যুবক, ঢাকা মেডিকেলে মৃত্যু

ইরাক-সিরিয়া থেকে যুদ্ধবিমান ফিরিয়ে নেবে কানাডা

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০১৫
  • ১৫৭ Time View

ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা থেকে কানাডা তাদের যুদ্ধবিমান প্রত্যাহার করে নিচ্ছে।
দেশটির হবু প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এমন ঘোষণা দিয়েছেন। আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ইতিমধ্যে কানাডার এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন ট্রুডো।

কানাডার সাধারণ নির্বাচনে ট্রুডোর লিবারেল পার্টি বিপুল ব্যবধানে জয় পাওয়ার কয়েক ঘণ্টার ব্যবধানে তাঁর কাছ থেকে এমন সিদ্ধান্ত এল।

ওবামার সঙ্গে প্রথম টেলিফোন-আলাপে ট্রুডো বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইরাক-সিরিয়ায় মোতায়েন কানাডার যুদ্ধবিমান প্রত্যাহার করবেন তিনি।

ওই যুদ্ধবিমান দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো সময়সীমা এখন পর্যন্ত উল্লেখ করেননি ট্রুডো।

ইরাক-সিরিয়ায় কানাডার সিএফ-১৮ যুদ্ধবিমান ২০১৬ সালের মার্চ পর্যন্ত মোতায়েন থাকার কথা ছিল।

যুদ্ধবিমান প্রত্যাহার করা হলেও কানাডার সামরিক প্রশিক্ষকদের ইরাকে রাখবেন বলে জানিয়েছেন ট্রুডো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ