1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদেশি পর্যটকদের কার্ড পেমেন্টের ১৫% বৈদেশিক মুদ্রা রাখতে পারবে ব্যবসাপ্রতিষ্ঠান ৬০ হাজার কোটি টাকায় হচ্ছে কুমিল্লা–ঢাকা নতুন রেলপথ ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান সাইবার নিরাপত্তাঝুঁকি কাটিয়ে সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট প্রথম মিনিটে গোল করেও পর্তুগালের কাছে হারল বাংলাদেশ কমনওয়েলথ কাবাডিতে অম্লমধুর দিন বাংলাদেশের ইরান ও পাকিস্তানের মধ্যে ফের সীমান্ত বাণিজ্য চালু বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী নজরুল সাংস্কৃতিক উৎসব ছিনতাইয়ের নাটক সাজিয়ে ভাইকে হত্যা, গ্রেপ্তার ২

সরকার নারীর ক্ষমতায়নে কর্মসূচি বাস্তবায়ন করছে : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ মার্চ, ২০১২
  • ১৮৬ Time View


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার দেশে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। পাশাপাশি বিশেষ করে নারীশিক্ষা বিস্তারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এ লক্ষ্যে বিভিন্ন ব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে।

মঙ্গলবার সকালে মালয়েশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী মুসা হিতামের নেতৃত্বে ওয়ার্ল্ড ইসলামিক ইকোনোমিক ফোরামের (ডব্লিউ আই ই এফ) একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, সংসদ নেতা, উপনেতা এবং বিরোধীদলীয় নেতাসহ ১৯ নারী সদস্য সংসদে সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন। শেখ হাসিনা বাংলাদেশে মহিলাদের জন্য একটি এশীয় ইউনিভার্সিটি প্রতিষ্ঠার উল্লেখ করে উচ্চশিক্ষা বিস্তারে দেশে দক্ষিণ-পূর্ব এশীয় কো-অপারেশন ফাউন্ডেশন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার প্রস্তাব করেন।
তিনি বন্ধুপ্রতীম সকল দেশসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে প্রতিনিধিদলের সদস্যরা একটি গণতান্ত্রিক সরকার পরিচালনা এবং দেশের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রীর দূরদর্শী ও গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
অ্যাম্বাসেডর অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ এম ওয়াহিদ উজ-জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান ও প্রেসসচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ