1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

হিন্দু-মুসলিম ভাই ভাই: সুরঞ্জিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ মার্চ, ২০১২
  • ১৯১ Time View

রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, ‘মানুষের জন্যই রাজনীতি মানুষের জন্যই কাজ- এরকম বাণীই শ্রী শ্রী অদ্বৈত প্রভূ ও শাহ আরেফিন এর। তারা দু’জনই একাকার।’

মঙ্গলবার দুপুরে তাহিরপুর উপজেলার রাজারগাঁও আশ্রম প্রাঙ্গণে পূণ্যার্থীদের সমাবেশে দেওয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শ্রী-শ্রী অদ্বৈত প্রভূর জন্মধাম পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী আরো বলেন, ‘হিন্দু মুসলিম সর্বশ্রেণীর মানুষের প্রেমের মিলন মেলায় পরিণত হয়েছে যাদুকাটা নদীর তীর। এখানে শ্রী শ্রী অদ্বৈত প্রভূ স্মরণে হিন্দু ধর্মাবলম্বীরা পূণ্যস্নান করতে যেভাবে দেশের বিভিন্ন স্থান থেকে আসেন, তেমনি মুসলমান ধর্মাবলম্বীরাও শাহ আরেফিন এর মাজার জিয়ারত ওরস উপলক্ষে আসেন।’

এ সময় আগামী ২৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট মহাসমাবেশে সবাইকে অংশ নেওয়ার আহবান জানান তিনি।

শ্রী-শ্রী অদ্বৈত প্রভূর জন্মধাম পরিচালনা কমিটির সভাপতি যোগানন্দ গোস্বামীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট ও সুনামগঞ্জের জেলা প্রশাসক ইয়ামিন চৌধুরী।

আরো বক্তব্য রাখেন- শাল্লা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট অবনী দাস, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক করুনাসিন্ধু চৌধুরী বাবুল, শ্রী শ্রী অদ্বৈত প্রভূর জন্মধাম এর সহ-সভাপতি জয়ন্ত রায়, বাদাঘাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ