1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

যৌথ উদ্যোগে আবাসন সমস্যার সমাধান করতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ মার্চ, ২০১২
  • ১৮৯ Time View

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান বলেছেন, খাস জমি ব্যবহার করে আবাসন সমস্যার সমাধান সম্ভব। সরকার ও রিয়েলস্টেট কোম্পানিগুলোকে যৌথ উদ্যোগে আবাসন সমস্যার সমাধান করতে হবে।

মঙ্গলবার পূর্ত ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত বাংলাদেশের নগরীর ভবিষৎ পরিকল্পনা শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পরিকল্পিত নগরী তৈরির জন্য একমাত্র শর্ত জনসচেতনতা। এক্ষেত্রেও সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এক সঙ্গে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, ৭ বা ৮ মাত্রার ভূমিকম্প নয়, সামান্যতম ভূমিকম্প হলেই ঢাকা শহর ধ্বংসস্তুপে পরিণত হবে। এজন্য প্রয়োজন পরিকল্পিত নগরী। সবার চিন্তাভাবনা একত্রিত করে এ পরিকল্পিত নগরী গড়ে তুলতে হবে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব খন্দকার শাখাওয়াত হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খান ও জাইকার বাংলাদেশ প্রতিনিধি ড. তাকাও টোডা।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজউকের চিফ ইঞ্জিনিয়ার এবিএম সালাউদ্দিন। রাজউক চেয়ারম্যান নুরুল হুদাসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ