1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ এক বড় সুখবর পেতে যাচ্ছেন তামিম ইকবাল দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু: বাংলাদেশ ব্যাংক কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ তানভীর মোকাম্মেলের দুই সিনেমা বাদ পড়েছে ‘হালনাগাদ প্রক্রিয়ায়’: বিমান তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন

ক্রোয়েশিয়ার সাথে সীমান্ত বন্ধ করল হাঙ্গেরি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫
  • ১৫১ Time View

হাঙ্গেরি সীমান্ত বন্ধ করে দেবার পর ক্রোয়েশিয়া বলছে তারা এখন শরণার্থীদের স্লোভেনিয়ার 2দিকে পাঠিয়ে দেবে। হাঙ্গেরির ভেতর দিয়েই শরণার্থীরা অস্ট্রিয়া এবং জার্মানিতে প্রবেশ করে।
হাঙ্গেরি চেয়েছিল শরণার্থীরা যাতে গ্রিসে ঢুকতে না পারে সে জন্য ইউরোপীয় ইউনিয়ন যাতে সীমান্তে নিরাপত্তা বাহিনী পাঠায়। কিন্তু এই বিষয়ে ইউরোপীয় নেতারা শুক্রবার একমত হতে পারেনি। এরপরই হাঙ্গেরি তাদের সীমান্ত বন্ধ করে দেয়।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তাদের এই পদক্ষেপ যে সবচেয়ে ভালো ব্যবস্থা তা নয়। তবে এই মুহূর্তে ক্রোয়েশিয়ার সাথে সীমান্ত বন্ধ করে দেয়াকে দ্বিতীয় সর্বোত্তম ব্যবস্থা হিসেবে তিনি বর্ণনা করেছেন।
হাঙ্গেরি এর আগেই সার্বিয়ার সাথে তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছিল।
এর আগে তুরস্কের জানিয়েছে শরণার্থীদের বিষয়ে ইউরোপীয় নেতারা তুরস্কের সাথে একটি যৌথ পরিকল্পনা গ্রহণের জন্য একমত হলেও সেটি চূড়ান্ত হয়নি।
শরণার্থীদের আশ্রয় দেবার ব্যাপারে তুরস্ক যদি বড় ভূমিকা নেয় তাহলে তার বিনিময়ে দেশটিকে কিছু সুবিধা দেবার বিষয়ে একমত হয়েছিলেন ইউরোপীয় নেতারা।
এগুলোর মধ্যে আছে- তুরস্কের নাগরিকদের জন্য ইউরোপীয় ইউনিয়নের ভিসা সহজ করা এবং ইউরোপীয় ইউনিয়নে তুরস্কের অংশগ্রহণের আলোচনা আলোচনা জোরদার করা। এছাড়া তুরস্ককে আরও আর্থিক সহায়তা করা।
এদিকে সিরীয় শরণার্থীদের বিষয়ে ইউরোপের ভূমিকার কড়া সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
তিনি বলেন, ‘তারা (জার্মানি) প্রতিবছর ত্রিশ থেকে চল্লিশ হাজার শরণার্থী নেবার কথা বলেছিল। সে কারণে নোবেল পুরস্কারের জন্য তারা মনোনীত হয়েছিল।’
এরদোয়ান উল্লেখ করেন তুরস্ক ২৫ লাখ শরণার্থী আশ্রয় দিলেও সেটি নিয়ে কেউ কথা বলছে না ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ