1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ এক বড় সুখবর পেতে যাচ্ছেন তামিম ইকবাল দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু: বাংলাদেশ ব্যাংক কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ তানভীর মোকাম্মেলের দুই সিনেমা বাদ পড়েছে ‘হালনাগাদ প্রক্রিয়ায়’: বিমান তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন

প্রিয়াঙ্কার ছবিতে ক্যাটরিনার অভিনয় ?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫
  • ২৩৬ Time View

এক নায়িকার অভিনয় করা চরিত্র ছবির সিকোয়েলে চলে যায় অন্য নায়িকার কাছে, এমন 20নজির এর আগে অনেক বার দেখেছে বলিউড। সম্প্রতি সেই বিতর্ক ফের নতুন করে দানা বাঁধল ফারহান আখতারের ‘ডন’ ছবি নিয়ে। বলিউডে এখন জোর গুজব, তাড়াতাড়ি ‘ডন ৩’ ছবির কাজ শুরু করতে পারেন ফারহান। আর করলে, রোমা হিসেবে সেলুলয়েডে আর ফিরে আসবেন না প্রিয়াঙ্কা চোপড়া। তার বদলে রোমার চরিত্রে অভিনয় করবেন ক্যাটরিনা কাইফ।
গুজব কিন্তু সত্যি হলেও হতে পারে! অনেক বছর ছবি না বানিয়ে বসে আছেন ফারহান। পর পর অভিনয় করছেন নানা পরিচালকের ছবিতে, সম্প্রতি হাতে নিয়েছেন ছোটপর্দার কাজও! কিন্তু, ছবি বানাবার কথা ভুলেও ভাবেননি। নিন্দুকরা বলছেন, এ বার পরিচালক হিসেবে ফিরে আসার জন্য তুরুপের তাস হবে সেই ‘ডন’-ই!
কিন্তু, তার সঙ্গে রোমা বদলে যাওয়ার সম্পর্ক কী? রোমাকে সিকোয়েলে জনপ্রিয় করে তুললেন তো প্রিয়াঙ্কাই! তাহলে তাকে বাদ দেওয়া হচ্ছে কেন?
শোনা যাচ্ছে, ফারহান না কি এ বারের ছবির চিত্রনাট্য তৈরি করেছেন আরও জোরদার করে! সেই চিত্রনাট্য এক অন্য চেহারার রোমা দাবি করে। তাই বদলে যাচ্ছে রোমা। সব ঠিক থাকলে ক্যাটরিনাই হবেন সেই নতুন রোমা!
নিন্দুকরা কিন্তু বলছেন অন্য কথা। তাদের দাবি, প্রিয়াঙ্কা ইতিমধ্যে ‘কোয়ান্টিকো’ ধারাবাহিকে অভিনয় করছেন রোমার মতোই এক ডাকসাইটে পুলিশের চরিত্রে। তাই পুনরাবৃত্তির অভিযোগ উঠতে পারে, এমনটা ভেবেই না কি ফারহান রোমা বদলাচ্ছেন!
সে সব বিতর্ক থাক! আপাতত জানিয়ে রাখা যায় একটাই কথা! শুধু রোমাই নয়, ডনকেও বদলে ফেলার কথা এর আগে বলেছিলেন ফারহান। জানা গিয়েছিল, হৃতিক রোশন হলেও হতে পারেন নতুন ডন!
শেষ পর্যন্ত কী হতে পারে, সেটা জানা যাবে ছবির কাজ শুরু হলেই!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ