1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানের সামরিক বাহিনীকে সহায়তার অভিযোগে আরও ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা টিসিবির কার্ড পেতে কী লাগবে; কারা পাবেন, মিলবে যেসব শর্তে আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ দুই পদে ঢাকার সমর্থন চায় দিল্লি ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে ইয়াবাসহ আটক ৪ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বন্যার ঝুঁকিতে লাখো বাড়ি, বিমা নিয়ে নতুন সতর্কবার্তা পার্থ-সাদনিমাকে নিয়ে ছেলের গল্প ও চিত্রনাট্যে চয়নিকার নাটক নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো

২ হত্যাকাণ্ডেই কোন দেশ জঙ্গি রাষ্ট্র হয়ে যায় না : রাশিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০১৫
  • ১৯৪ Time View

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্দে এ নিকোলায়েভ বলেছেন, মাত্র ২টি 2হত্যাকাণ্ডেই কোন দেশ জঙ্গি রাষ্ট্র হয়ে যায় না। বাংলাদেশে দীর্ঘদিন শান্ত ও সুন্দর পরিবেশ বিরাজ করছে বলেও দাবি করেন তিনি। মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সাথে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, মাত্র দুফোটা পানিই বৃষ্টি বোঝায় না। বাংলাদেশের সাম্প্রতিক দুটি বিদেশি হত্যাকা-ে রাশিয়াও উদ্বিগ্ন। আমি জানি বাংলাদেশে তা কেন হচ্ছে। বৈঠকে মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী এবং বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতারুজ্জামান উপস্থিত ছিলেন।
রাশিয়ার রাষ্ট্রদূতকে রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি যেকোনও সময়ের চেয়ে অনেক ভাল। তা সত্ত্বেও কয়েকটি দেশ তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত অ্যালার্ট জারি করায় দেশের পর্যটন খাতসহ বাংলাদেশের উদীয়মান অর্থনীতির অগ্রগতি ব্যাহত হতে পারে, যা কাম্য নয়। বাংলাদেশের বিদ্যমান শান্তিপূর্ণ পরিস্থিতির প্রকৃত চিত্র কূটনৈতিক সহকর্মীদের কাছে তুলে ধরার জন্য রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ ধর্মনিপেক্ষ ও উদার গণতান্ত্রিক একটি দেশ। ষড়যন্ত্র করে বাংলাদেশকে পাকিস্তানের মতো অস্থিতিশীল রাষ্ট্র বানানো যাবে না।
বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বিশেষ করে ঢাকা মস্কো সরাসরি বিমান চলাচল চালু করার বিষয়টি আলোচনায় স্থান পায়। ঢাকা -মস্কো বিমান চলাচলের বিষয়ে ১৯৭৩ সালে সম্পাদিত চুক্তি নবায়ন ও পরিবর্তন ও পরিবর্ধনের বিষয়টি নিয়েও আলোচনা হয়। এছাড়া ঢাকায় আসন্ন বুড্ডিস্ট ট্যুরিজম কনফারেন্স এ রাশিয়ার তিনটি বুড্ডিস্ট প্রধান এলাকার বুড্ডিস্ট ভিক্ষুদের অংশগ্রহণের বিষয়টি নিয়েও আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ