1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

ফের গাঁটছড়া বাঁধছেন ডিম্পি গঙ্গোপাধ্যায়

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০১৫
  • ২৩৩ Time View

রাহুল মহাজনের প্রাক্তন স্ত্রী ডিম্পি গঙ্গোপাধ্যায় ফের গাঁটছড়া বাঁধতে চলেছেন। শোনা যাচ্ছে, 12দুবাইয়ের এক ব্যবসায়ী রোহিত রায়কে বিয়ে করছেন তিনি। সোশ্যাল নেটওয়ার্কে একটি এনগেজমেন্ট রিংয়ের ছবি দিয়েছেন ডিম্পি নিজেই। আগামী ২৭ নভেম্বর কলকাতায় তাঁদের বিয়ে হবে। চার বছর আগে প্রাক্তন ‘বিগ বস’ প্রতিযোগী রাহুল মহাজনকে বিয়ে করেছিলেন ডিম্পি। এর পর রাহুলের বিরুদ্ধে তিনি পারিবারিক হিংসার অভিযোগ এনেছিলেন। সেই কারণেই তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়।
এ দিনই বান্ধবীকে চড় মারার অভিযোগে ফের শিরোনামে এসেছেন রাহুল মহাজন। জানা গিয়েছে, সম্প্রতি একটি পার্টিতে প্রচুর মদ্যপান করার পর বান্ধবীর গালে চড় মেরেছেন রাহুল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি হলরুমে পার্টি চলছিল। সেখান থেকে টেনে হিঁচড়ে বান্ধবীকে বারান্দায় বের করে নিয়ে আসেন তিনি। আর সেখানে এসেই প্রকাশ্যে চড় মারেন। এমনকী বান্ধবীর শরীরে নানা জায়গাতেও রাহুল আঘাত করেছেন বলে শোনা গিয়েছে। সব মিলিয়ে এ দিনই ডিম্পির বিয়ের ঘোষণা নয়া জল্পনা উস্কে দিল বলেই মনে করছেন বলসিউডের একাংশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ