1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানের সামরিক বাহিনীকে সহায়তার অভিযোগে আরও ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা টিসিবির কার্ড পেতে কী লাগবে; কারা পাবেন, মিলবে যেসব শর্তে আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ দুই পদে ঢাকার সমর্থন চায় দিল্লি ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে ইয়াবাসহ আটক ৪ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বন্যার ঝুঁকিতে লাখো বাড়ি, বিমা নিয়ে নতুন সতর্কবার্তা পার্থ-সাদনিমাকে নিয়ে ছেলের গল্প ও চিত্রনাট্যে চয়নিকার নাটক নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো

রাজধানীতে হঠাৎ বৃষ্টি, তাপমাত্রা কমেছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫
  • ১৮৭ Time View

ঢাকায় আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ু ও সাগরে লঘুচাপের কারণে এই বৃষ্টি হচ্ছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। তাদের পূর্বাভাসে বলা হয়, কাল বুধবার থেকে বৃষ্টি কমে যাবে।
গতকাল সোমবারও ঢাকায় বৃষ্টি হয়। দুই দিনের বৃষ্টিতে রাজধানীতে তাপমাত্রা কমে এসেছে।
আজ সকালে ছিল মেঘলা আকাশ। এরপর থেমে থেমে কখনো মুষলধারে, কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টি কমে গিয়ে রোদ উঁকি দেয়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বেলা একটা পর্যন্ত ঢাকায় দুই মিলিমিটার বৃষ্টি হয়েছে। গতকাল বৃষ্টির পরিমাণ ছিল ১৮ মিলিমিটার। বৃষ্টির প্রভাবে কয়েক দিনের তীব্র তাপপ্রবাহ কমে এসেছে। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েক দিনের গড় তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস।
বৃষ্টির কারণে নগরের বিভিন্ন সড়কে পানি জমে যায়। হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েন পথচারীরা। স্কুল থেকে ফেরার সময় শিক্ষার্থীদের অনেকে বৃষ্টিতে ভিজেছে। তাদের বেশির ভাগই এই বৃষ্টিতে মজা পেয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ