1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানের সামরিক বাহিনীকে সহায়তার অভিযোগে আরও ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা টিসিবির কার্ড পেতে কী লাগবে; কারা পাবেন, মিলবে যেসব শর্তে আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ দুই পদে ঢাকার সমর্থন চায় দিল্লি ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে ইয়াবাসহ আটক ৪ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বন্যার ঝুঁকিতে লাখো বাড়ি, বিমা নিয়ে নতুন সতর্কবার্তা পার্থ-সাদনিমাকে নিয়ে ছেলের গল্প ও চিত্রনাট্যে চয়নিকার নাটক নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো

অস্কারে অনীহা!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫
  • ২১৭ Time View

অস্কার যেন অধরা স্বপ্ন। জীবনে অন্তত একটি হলেও অস্কার বা অ্যাকাডেমি পুরস্কার কে না a6s87dad]চান! কিন্তু ‘পাইরেটস অফ দ্য ক্যারাবিয়ান’, ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’, ‘চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি’খ্যাত অভিনেতা জনি ডেপের নাকি অস্কারের প্রতি কোনো লোভই নেই! সম্প্রতি অস্কার নিয়ে তাঁর চাওয়াপাওয়ার এই চমকপ্রদ তথ্য জানিয়েছেন তিনি নিজেই। যেখানে কেবল একটি অ্যাকাডেমি পুরস্কার ঘরে তোলার জন্যই শিল্পীরা মরিয়া হয়ে ওঠেন, সেখানে ‘ক্যাপ্টেন জ্যাক স্প্যারো’ জনি ডেপের কণ্ঠের এই ভিন্ন সুর সবাইকে কিছুটা অবাকই করেছে।
সাম্প্রতিক এক সাক্ষাৎ​কারে, ৫২ বছর বয়সী এই হলিউড তারকা বলেছেন, ‘আমি কখনোই এ ধরনের কিছু অর্জন করতে চাই না। এ নিয়ে আমি কথা বলতেও তেমন পছন্দ করি না। এর আগে আমি অস্কারের জন্য মনোনয়ন পেয়েছি, এই আমার জন্য অনেক। পুরস্কার জিতে যাওয়ার অর্থ হলো আপনি কারও সঙ্গে প্রতিযোগিতা করছেন কিন্তু আমি কারও সঙ্গেই কোনো প্রতিযোগিতার মধ্যে নেই।’
জনি ডেপ জানিয়েছেন, তিনি শুধু তাঁর লক্ষ্যে স্থির থাকেন। আর তাই করেন; যা তিনি করতে চান। ডেপ বলেন, ‘যদিও মাঝেমধ্যে লোকে এটা পছন্দ করে না; তবে আমি ঠিক আছি।’
এ পর্যন্ত তিন তিনবার সেরা অভিনেতা হিসেবে অ্যাকাডেমি পুরস্কারের মনোনয়ন পেয়েছেন জনি ডেপ। সামনে এ অভিনেতাকে দেখা যাবে ‘অ্যালিস থ্রু দ্য লুকিং গ্লাস’, ‘ইয়োগা হর্সেস’ এবং ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’ ছবির সিকুয়েল ‘ডেড মেন টেল নো টেল’ ছবিতে। ইয়াহু মুভিজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ