1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা বাবলুর মৃত্যু হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে উপস্থিত ৮ আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রমজানে বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে: ইশরাক হোসেন খালেদা জিয়াসহ ৬ জন পাচ্ছেন শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ সবচেয়ে বড় রণতরীকে ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র বিপদগ্রস্ত ইরানি নাবিকদের পাশে দাঁড়িয়ে প্রশংসিত শ্রীলঙ্কা নদীভাঙন প্রকল্প দেখতে কোম্পানীগঞ্জে যাচ্ছেন দুই মন্ত্রী

নতুন পোস্টারে সোনালি অতীত!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫
  • ১৮১ Time View

বলিউডের নতুন ছবি ‘প্রেম রতন ধন পায়ো’। কিন্তু এ ছবিতে সালমান খান যেন ফিরছেন aw6d7u8aisতাঁর সেই সোনালি অতীতের রোমান্টিক চেহারাতেই। আর এ ছবির পোস্টারেও যেন লেগেছে তারই ছোঁয়া।

সম্প্রতি ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির দ্বিতীয় পোস্টারটিও প্রকাশিত হয়েছে। আগের পোস্টারটি রীতিমতো সাড়া ফেলেছিল সে সময়। এবার এ ছবির দ্বিতীয় পোস্টারে সালমান ও সোনমকে দেখলে সবার চোখে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’, ‘হাম আপনে হ্যায় কৌন’ কিংবা ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির ‘রোমান্টিক’ সালমানের সেই সোনালি দিনগুলোই যেন ভেসে উঠবে।

সালমান খানের ‘প্রেম রতন ধন পায়ো’ নিয়ে বলিউডের সিনেমাপ্রেমীদের আগ্রহ নানা কারণে। প্রথমত, এ ছবির মাধ্যমে ভদ্র, শান্তশিষ্ট ‘প্রেম’ হিসেবে দীর্ঘ ১৫ বছর পর রুপালি পর্দায় আসছেন সালমান খান। আবার, এ চলচ্চিত্রের মাধ্যমেই দীর্ঘদিন পর একসঙ্গে কাজ করছেন পরিচালক সুরুজ বরজাতিয়া ও সালমান খান। এ ছবির ব্যাপারে দর্শকদের আগ্রহী হওয়ার পেছনে এটাও কম বড় কারণ নয়।

এর আগে এই দুজন কাজ করেছেন ‘ম্যায়নে প্যায়ার কিয়া’, ‘হাম আপনে হ্যায় কৌন’ এবং সর্বশেষ ১৯৯৯ সালের ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবিতে। সবগুলো ছবিই দারুণ জনপ্রিয়তা পেয়েছিল।

ছবি মুক্তির আগে এই নিয়ে ‘প্রেম রতন ধন পায়ো’-র দুটি পোস্টার প্রকাশিত হলো। আগের পোস্টারটিও ব্যাপক সাড়া জাগিয়েছিল। বলিউডেও এ ছবির পোস্টার নিয়ে কম আলোচনা হচ্ছে না। সিনেমার প্রথম পোস্টারটি প্রকাশিত হওয়ার পরপরই তোলপাড় শুরু হয় সেখানে। এর কৃতিত্ব কেবল ‘ভাইজান’ সালমান এবং সুন্দরী সোনমকে দেওয়াটা বোধ হয় ঠিক হবে না। কারণ, এ পোস্টারে সোনম কাপুরের লেহেঙ্গার রঙ এবং সালমান-সোনমের রোমান্টিক চাহনি সবাইকে যেন ফিরিয়ে নিয়ে গিয়েছিল সালমানের ‘হাম দিল দে চুকে সনম’ ছবির সময়কার দিনগুলোতে।

১৯৯৯ সালে মুক্তি পাওয়া সঞ্জয় লীলা বনশালীর ‘হাম দিল দে চুকে সনম’ ছবিটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। শুধু সিনেমাই নয়; সাড়া ফেলেছিল এ ছবির অভিনয়শিল্পী সালমান-ঐশ্বরিয়ার বাস্তবের প্রেমও। সালমান-সোনমের নতুন সিনেমার প্রথম পোস্টারটির সঙ্গে সাদৃশ্য খুঁজে পাওয়া যায় সালমান-ঐশ্বরিয়ার ‘চাঁন্দ ছুপা বাদল মে’ গানের দৃশ্যের।

সম্প্রতি প্রকাশিত ‘প্রেম রতন ধন পায়ো’ এর দ্বিতীয় পোস্টারটিতে দেখা গেছে— সালমান সোনমের বেণি ধরে টান দিচ্ছেন। এই মুহূর্তের ছবিটি দেখার পর দর্শক বলতেই পারেন, এ যেন ‘হাম দিল দে চুকে সনম’ এর জনপ্রিয় গান ‘আঁখো কি গুস্তাখিয়া’ গানের ২০১৫ সালের সংস্করণ, শুধু নায়িকার জায়গায় ঐশ্বরিয়া রাই বচ্চনের বদলে সোনম কাপুর। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ