1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানের সামরিক বাহিনীকে সহায়তার অভিযোগে আরও ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা টিসিবির কার্ড পেতে কী লাগবে; কারা পাবেন, মিলবে যেসব শর্তে আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ দুই পদে ঢাকার সমর্থন চায় দিল্লি ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে ইয়াবাসহ আটক ৪ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বন্যার ঝুঁকিতে লাখো বাড়ি, বিমা নিয়ে নতুন সতর্কবার্তা পার্থ-সাদনিমাকে নিয়ে ছেলের গল্প ও চিত্রনাট্যে চয়নিকার নাটক নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো

এরপর আর না!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫
  • ২২২ Time View

দীর্ঘ সংগীতজীবনে সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎকে শ্রোতারা পেয়েছেন সংগীত পরিচালক 76y8uoaweaহিসেবেও। এখন পর্যন্ত মাত্র দুটি ছবির সংগীত পরিচালনা করেছেন তিনি। এখন করছেন আরও দুটির কাজ। একটির নাম জেদি, অন্যটি স্বপ্ন বেড়ি। শ্রোতারা প্রত্যাশা করতেই পারেন বিশ্বজিতের এই পরিচয় যেন আরও দীর্ঘজীবী হয়। কিন্তু কুমার বিশ্বজিৎ জানালেন ভিন্ন কথা। প্রথম আলোকে তিনি বলেন, এই দুটি ছবির কাজ শেষ হলেই চলচ্চিত্রের সংগীত পরিচালনায় তাঁকে আর পাওয়া যাবে না।
গতকাল সোমবার কুমার বিশ্বজিৎ প্রথম আলোকে বলেন, ‘সংগীত পরিচালনার কাজটা অনেক কঠিন। এর পেছনে অনেক বেশি সময় দিতে হয়। আমি যে কাজটা করি, তা আমার স্টাইলে করার চেষ্টা করি। আমি এমনিতেও অনেক খুঁতখুঁতে। আর যখন সংগীত পরিচালনার কাজ করি, তখন শিল্পী কুমার বিশ্বজিতের দায়দায়িত্ব আরও বেড়ে যায়। আমাকে এখনো অনেক বেশি সময় স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকতে হয়। স্টেজ শোর ব্যস্ততার কারণে অনেক দিন ধরে নতুন অ্যালবামের কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, এরপর আর চলচ্চিত্রের সংগীত পরিচালনার কাজ করব না।’
জেদি ছবির পরিচালক সোহানুর রহমান সোহান আর স্বপ্ন বেড়ির পরিচালক প্রসূন রহমান। এরই মধ্যে কুমার বিশ্বজিতের উত্তরার বাসার স্টুডিওতে জেদি ছবির একটি গানের রেকর্ডিং শেষ হয়েছে। কবির বকুলের লেখা গানটিতে কুমার বিশ্বজিতের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি।
পি এ কাজল পরিচালিত স্বামী-স্ত্রীর ওয়াদা ছবিতে প্রথম সংগীত পরিচালনা করেছিলেন কুমার বিশ্বজিৎ। এ ছবির জন্য তিনি শ্রেষ্ঠ সুরকার, শ্রেষ্ঠ সংগীত পরিচালক ও শ্রেষ্ঠ শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এরপর প্রসূন রহমানের সুতপার ঠিকানার সব কটি গানের কাজও করেছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ