1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্যার ঝুঁকিতে লাখো বাড়ি, বিমা নিয়ে নতুন সতর্কবার্তা পার্থ-সাদনিমাকে নিয়ে ছেলের গল্প ও চিত্রনাট্যে চয়নিকার নাটক নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমল মিতিঙ্গাছড়ি এসডিজি ভিলেজে প্রীতি ফুটবল ম্যাচ বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয়

ভাইরাসের নাম প্রিয়াঙ্কা চোপড়া

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০১৫
  • ২২১ Time View

প্রিয়াঙ্কা চোপড়া থেকে সাবধান! কেন সাবধান হতে হবে তা যারা বিপদে পড়েছেন তারাই aw76radp]ভালো জানেন। কারণ প্রিয়াঙ্কা শুধু নায়িকাই নন, তিনি ‘ভাইরাস’ও। সাইবার অপরাধীরা ‘ভাইরাস’ তৈরির ক্ষেত্রে প্রিয়াঙ্কাকে বেছে নিয়েছেন। কারণ প্রিয়াঙ্কা তুমুল জনপ্রিয়। তাই তরুণেরা তাকেই বেশি সার্চ করেন ইন্টারনেটে। আর এ সুযোগটিই নিয়েছেন সাইবার অপরাধীরা। ফলে ইন্টারনেটে তাকে খুঁজতে গেলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি। ইন্টারনেট নিরাপত্তা প্রতিষ্ঠান ইনটেল সিকিউরিটির এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে।
গত নয় বছর ধরে সবচেয়ে বিখ্যাত তারকাদের নিয়ে গবেষণা করে আসছে প্রতিষ্ঠানটি। এবারের গবেষণায় বেরিয়ে এসেছে ইন্টারনেট দুনিয়ায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ তারকা এখন প্রিয়াঙ্কা। ইন্টারনেট ব্যবহারকারীরা তাকেই বেশি খোঁজে বলে ভাইরাসও বেশি ছড়িয়ে দেওয়া হচ্ছে এই অভিনেত্রীর নামে।
এর আগে শীর্ষস্থানটি ছিল আলিয়া ভাটের দখলে। এবার তিনি নেমে গেছেন আটে। নতুন তালিকায় ছয় থেকে এক লাফে দুইয়ে উঠেছেন শ্রদ্ধা কাপুর। কৌতুকাভিনেতা কপিল শর্মা আছেন তিনে। সবচেয়ে সেনসেশনাল তারকাদের মধ্যে একমাত্র টিভি তারকা তিনিই। চার নম্বরে জ্যাকুলিন ফার্নান্দেজ, পাঁচে কঙ্গনা রনৌত আর ছয় নম্বরে আছেন ঋত্বিক রোশন। যৌথভাবে সাত নম্বর স্থানটি পেয়েছেন দীপিকা পাড়ুকোন, এমরান হাশমি ও সানি লিওন। আমির খান ও কারিনা কাপুর খান আছেন যথাক্রমে নয় ও দশ নম্বরে।
ইন্টেল সিকিউরিটির গবেষণায় পাওয়া গেছে, এ বছর শীর্ষ দশ তারকা সংশ্লিষ্ট যে কোনো কিছুর টরেন্ট, এইচডি ডাউনলোড ও ফ্রিএমপিফোর পেতে গেলে ১১.৪৭ শতাংশ আশঙ্কা রয়েছে ম্যালওয়্যারসমৃদ্ধ ওয়েবসাইটের ফাঁদে পড়ার। আর এভাবে অপরাধীরা ঝুঁকিপূর্ণ ওয়েবসাইটে ঢুকতে ইন্টারনেট ব্যবহারকারীদের লোভ দেখিয়ে অনেক স্পর্শকাতর ব্যক্তিগত তথ্যাদি চুরি করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ