1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

ভারতের জন্য বন্ধ হওয়ার পথে বাংলাদেশ-নেপাল বাণিজ্য

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০১৫
  • ২০৪ Time View

বাংলাদেশ-নেপাল দ্বিপাক্ষিক বাণিজ্য ভারতের অঘোষিত নিষেধাজ্ঞার কারণে বন্ধ হওয়ার a7duasdপথে। নেপাল ট্রানজিট ওয়্যারহাউস কোম্পানি জানিয়েছে তাদের আমদানিকৃত বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্য বহনকারী প্রায় ২শ’ ট্রাক ভারত-বাংলাদেশ সীমান্তের বাংলাবান্ধায় আটকে আছে। দ্য কাঠমাণ্ড পোস্ট সূত্রে এ তথ্য জানা যায়।
এদিকে নেপালের কাকারভিটা ঝাপা কোম্পানির প্রধান উদয় শিওয়াকতি জানান, বাংলাদেশি রফতানিকারকরা নেপালে পণ্য পাঠাতে অনিচ্ছুক। ফুলবাড়ির ভারতীয় কাস্টমস অফিস পণ্য রফতানিতে বাধা দেবার ভয়ে তারা পণ্য পাঠাচ্ছেন না।
তুলা, শিল্প কাঁচামাল, ফেব্রিকস, জুস, জ্যাম ও ব্যাটারিসহ বিভিন্ন পণ্য নিয়ে দু’শতাধিক ট্রাক বাংলাবান্ধা সীমান্তে দু’সপ্তাহ যাবত আটকে আছে। বাংলাদেশি ব্যবসায়ীদের ভয় তাদের পণ্যবাহী ট্রাক সীমান্তে আটকে যেতে পারে। এই ভয়ে তারা পণ্য পাঠাতে দ্বিধাদ্বন্দ্বে আছেন।
অন্যদিকে মেচি কাস্টমস অফিস কাস্টসের প্রধান ভীম প্রসাদ অধিকারী জানান, গত দু’সপ্তাহের মধ্যে নেপালের প্রায় ১৫ মিলিয়ন রুপির ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। নেপাল বাংলাদেশে ডাল, ওষুধি গাছ ও সবজি রফতানি করে এবং তুলো, ওষুধ, ব্যাটারি, ফেব্রিকস, জুস, আলু, গুঁড়োদুধ, বিস্কুট, কাঁচাপাট, টিউব লাইট ও মোবাইল ফোন তাদের প্রতিবেশি রাষ্ট্র থেকে আমদানি করে। বর্তমানে আমদানি না হওয়ায় নেপালে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যও হু হু করে বাড়ছে।
উল্লেখ্য, সম্প্রতি নেপাল তাদের সংবিধান সংশোধন করায় ভারত সরকার নেপালে জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে। এক্ষেত্রে ভারত সরকার অঘোষিত নিষেধাজ্ঞার অজুহাত তুলেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ