1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

বিজয় দশমীর ছুটি ২২ অক্টোবর

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০১৫
  • ১৩৪ Time View

দুর্গা পূজা উপলক্ষে বিজয় দশমীর ছুটি ২৩ অক্টোবরের পরিবর্তে ২২ অক্টোবর বৃহস্পতিবার asdtaiskdকরা হয়েছে। আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে পরিবর্তিত বিজয় দশমীর ছুটির অনুমোদন দেওয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইয়া সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, চলতি বছরের সরকারি ছুটির তালিকায় বিজয়া দশমীর সরকারি ছুটির দিন ঠিক রাখা হয়েছিল ২৩ অক্টোবর। কিন্তু হিন্দু পঞ্জিকার তিথি অনুযায়ী ২২ তারিখই দশমীর তিথি হওয়ায় ছুটির তারিখ বদলের দাবি জানিয়ে আসছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির নেতারা।
সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, বিজয়া দশমীর দিনে মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরে যান দুর্গতিনাশিনী দেবী দুর্গা, যার মর্তে আগমন উদযাপনে প্রতি শরতে দুর্গোৎসব পালন করেন হিন্দু ধর্মাবলম্বীরা। পূজার আনুষ্ঠানিকতা শেষে বিজয়া দশমীতে দেবী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে হিন্দুদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবের সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ