1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

ব্যবসা সফল আশিকী

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০১৫
  • ২৩৪ Time View

নানা সমালোচনা আর বিভ্রান্তিকে পাশ কাটিয়ে প্রত্যাশা অনুযায়ী বড় সাফল্যের দিকেই এগিয়ে iasda]sযাচ্ছে ঈদের ছবি ‘আশিকী’। ছবিটি এই ঈদে ১০৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিন থেকেই সন্তোষজনক ব্যবসা করে যাচ্ছে ছবিটি। সেসঙ্গে মুক্তির প্রথম চার দিনেই ৩ কোটি টাকা আয় করে চলচ্চিত্রে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে অঙ্কুশ-ফারিয়ার আশিকী। এমনকি আশিকীর মাধ্যমে এক সপ্তাহে ১০ লাখ ৬২ হাজার টাকার টিকিট বিক্রি করার নতুন ইতিহাস গড়েছে দেশের সবচেয়ে বড় সিনেমা হল মনিহার। প্রথম সপ্তাহের মত ২য় সপ্তাহেও সাফল্যের ধারা বজায় রাখছে ছবিটি। আশিকী’র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া থেকে জানা গেছে, ২য় সপ্তাহেও প্রায় ১০০টি সিনেমা হলে প্রদশিত হছে ছবিটি। প্রতিষ্ঠানটির সিইও আলিমুল্লাহ খোকন জানান, যেভাবে বুকিং চলছে তাতে আগামী সপ্তাহেও সিনেমাহলের সংখ্যা একশ’র কাছাকাছিই থাকবে বলে মনে হচ্ছে। খোকন বলেন, আশিকী কিন্তু প্রত্যাশা অনুযায়ীই ব্যবসা করে যাচ্ছে। দুই বাংলা মিলিয়ে আমরা কিন্তু প্রথম সপ্তাহেই লাভের মুখ দেখেছি। যারা আশিকী নিয়ে অপপ্রচার চালাচ্ছেন, তারা চাইলে আমাদের প্রতিদিনের প্রতিটি সিনেমা হলের সেল রিপোট দেখাতে পারবো। এ পর্যন্ত কোন হল মালিক আমাদের কাছে আশিকী নিয়ে কোনোরকম অভিযোগ প্রদান করেনি, বরং তারা সানন্দেই ছবিটি চালাচ্ছেন।
উল্লেখ্য, আশিকী সিনেমাটি পরিচালনা করেছে বাংলাদেশের আব্দুল আজিজ এবং ভারতের অশোক পাতি। প্রযোজনা করেছে বাংলা দেশের জাজ মাল্টিমিডিয়া এবং ভারতের এস কে মুভিজ। আর ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ভারতের অংকুশ এবং বাংলাদেশের নুসরাত ফারিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ