1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

রাতে রিয়াদ যাচ্ছেন দীপু মনি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ মার্চ, ২০১২
  • ১৫৯ Time View

সোমবার রাতেই সৌদি আরবের রাজধানী রিয়াদে রওনা হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।

ঢাকাস্থ সৌদি দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা খালাফ আল আলী হত্যাকাণ্ডের বিষয়ে আলোচনা করাই দীপু মনির এ সফরের উদ্দেশ্য বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

রিয়াদ সফরকালে আগামী বুধবার সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক আনুষ্ঠানিক বৈঠকে যোগ দেবেন দীপু মনি। এ সময় তিনি খালাফ হত্যাকাণ্ডের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি চিঠি সৌদি পররাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেবেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

তবে, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক রোববার সংসদে বলেছিলেন, সৌদি আরবে যাওয়ার ভিসা পাননি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

উল্লেখ্য, ৮ মার্চ রাতে রাজধানীর গুলশানে খালাফ আল আলীকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হলে ৯ মার্চ ভোর পাঁচটার দিকে তার মৃত্যু হয়। তিনি ঢাকায় সৌদি দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা (হেড অব সৌদি সিটিজেনস অ্যাফেয়ার্স) ছিলেন। তিনি সৌদি নাগরিকদের সুযোগ-সুবিধার বিষয়টি দেখতেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ