1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

জিম্বাবুয়ে ৫ রানে হারাল পাকিস্তানকে

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০১৫
  • ২১০ Time View

ঢাকা, ০৪ অক্টোবর, এবিনিউজ : সফরকারী পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে সমতায় asdkasdফিরেছে জিম্বাবুয়ে। শনিবার ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ডি/এল ম্যাথডে ৫ রানে হারিয়েছে স্বাগতিকরা। ফলে সিরিজে ১-১ সমতায় ফিরেছে জিম্বাবুয়ে। প্রথম ওয়ানডেতে পাকিস্তান জয় পেয়েছিল ১৩১ রানে।
দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের দেয়া ২৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৮ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৮ উইকেট হারিয়ে ২৫৬ রান। এই অবস্থায় আলোর স্বল্পতার কারণে ম্যাচ বন্ধ হয়ে গিয়েছে। পরবর্তী সময়ে ডি/এল ম্যাথডে স্বাগতিকদের ৫ রানে জয়ী ঘোষণা করা হয়েছে।
টস হেরে আগে ব্যাটিং করা জিম্বাবুয়ে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৬ রান সংগ্রহ করেছে। সর্বোচ্চ ৯০ রান করেছেন ওপেনার চামু চিবাবা। এ ছাড়া ম্যাচ সেরার পুরস্কার জেতা অধিনায়ক এলটন চিগাম্বুরার ৬৭ রান দলকে বড় সংগ্রহ গড়তে সাহায্য করেছে। পাকিস্তানের পক্ষে ৪টি উইকেট নিয়েছেন পেসার ওয়াহাব রিয়াজ।
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৭৬ রানেই ৬ উইকেট হারিয়েছে পাকিস্তানীরা। তবে সাবেক অধিনায়ক শোয়েব মালিক ও পেসার আমের ইয়ামিনের সপ্তম উইকেটে ১১১ রানের জুটি ম্যাচে ফিরিয়ে এনেছে তাদের। ব্যক্তিগত ৬২ রানে আউট হয়েছেন ইয়ামিন। আর মালিক অপরাজিত ছিলেন ৯৬ রান করে। ইয়ামিন আউট হওয়ার পর তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন স্পিনার ইয়াসির শাহ। তিনি নটআউট ছিলেন ২২ বলে ৩২ রান নিয়ে। ৫ অক্টোবর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে এই দুই দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ