1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

ডুমিনি-ভিলিয়ার্স তাণ্ডবে ৭ উইকেটে হার ভারতের

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০১৫
  • ১৯৪ Time View

ঢাকা, ০৩ অক্টোবর, এবিনিউজ : এবি ডি ভিলিয়ার্স ও জেপি ডুমিনির ঝোড়ো ব্যাটিংয়ে ৭ sadrasdjikউইকেটের বড় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করে শতক হাঁকিয়েও দলকে জেতাতে পারেননি রোহিত শর্মা। এই জয়ে ৩ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়ারা।
গতকার শুক্রবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারতের দেওয়া ২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরু করে দুর্দান্তভাবে। হাশিম আমলা ও ডি ভিলিয়ার্সের উদ্বোধনী জুটিতে ৪৬ বলে আসে ৭৭ রান। আমলা ৩৬ রান করে কাটা পড়লে জুটি ভাঙে। তবে ডি ভিলিয়ার্স মাত্র ৩১ বলে ঠিকই ফিফটি তুলে নেন।
দলীয় ৯৩ রানে ডি ভিলিয়ার্সকে বোল্ড করেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ৩২ বলে ৭ চার ও এক ছক্কায় ৫১ রান করেন ডি ভিলিয়ার্স। স্কোরবোর্ডে আর ২ রান যোগ হতেই বিদায় নেন অধিনায়ক ফাফ ডু প্লেসিস। এর পরই শুরু হয় ডুমিনি-তাণ্ডব।
৪র্থ উইকেটে ফারহান বেহারদিয়েনের সঙ্গে ৫৫ বলে ১০৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ২ বল বাকি থাকতেই দলকে দারুণ এক জয় উপহার দেন ডুমিনি। মাত্র ৩৪ বলে ৬৮ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন এই বাঁহাতি।
এদিন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শ্রীনাথ অরবিন্দের ৷ সিরিজের ২য় ম্যাচ রবিবার কটকে ৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ