1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

বিদেশি হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করুন: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০১৫
  • ১৮৭ Time View

রংপুরের মাহিগঞ্জের পাশে আলুটারি গ্রামে জাপানের নাগরিক হোসে কোমিও হত্যাকাণ্ডের asydjasdasপেছনে কারা জড়িত তাদের খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রে জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে ৮ দিনের সরকারি সফর শেষে আজ শনিবার দেশে ফিরে সিলেট ওসমানী বিমানবন্দরের বাইরের লাউঞ্জে সাংবাদিকদের সাথে কথা বলার সময় গোয়েন্দাদের প্রতি এ নির্দেশ দেন তিনি। এর আগে ইতালির নাগরিকে বাংলাদেশের মাটিতে হত্যা করা হয়েছিল।
এ বিষয়ে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমেদ কামরান বলেন, জাপানি নাগরিক হোসি কনিওকে কারা হত্যা করেছে, তাদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দেশের নাগরিকদের এ ব্যাপারে সজাগ থাকারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তাদের আলোচনায় বাংলাদেশে বিদেশি হত্যাকাণ্ডের বিষয়টি উঠে আসলে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেছেন, যে মুহূর্তে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের মানুষের কাছে, বিশ্বের নেতৃবৃন্দের কাছে একটা সম্মানজনক জায়গায় পৌঁছেছে, সেই মুহূর্তে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। যেগুলো মূলত দেশের ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্যই। তিনি বলেছেন, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক, তা আমরা চাই না। এসবের একটা ব্যবস্থা হবে এবং কে বা কারা এগুলো ঘটাচ্ছে তা বের করতে নির্দেশ দেয়া হয়েছে।
প্রসঙ্গত জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগদান শেষে আজ শনিবার সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুর ১টা ০৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি ০০২নং ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর ১টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রীকে মন্ত্রিপরিষদের সদস্যসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা ফুলেল সংবর্ধনা জানান। এ সময় সবার সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।
এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের নিয়ে বেলা ১১টা ৪০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে সিলেটের ওসমানী বিমানবন্দরে মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন কামরান, সাধারণ সম্পাদক আসাদউদ্দীন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, সাংসদ মাহমুদ সামাদ চৌধুরী, আমাতুল কিবরিয়া, কেয়া চৌধুরী, সাংসদ ইমরান আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহম্মেদ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
এর পর স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে বহনকারী বিমানটি রওনা হয়। প্রধানমন্ত্রী সিলেটে এক ঘণ্টা যাত্রা বিরতির পর বেলা ১টা ২০ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে দেশে ফিরার পথে, প্রধানমন্ত্রী লন্ডনে একদিনের যাত্রা বিরতি করেন। প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগদানের জন্য গত ২৪ সেপ্টেম্বর নিউইয়র্ক যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ