1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন নিয়োগপত্রের দাবিতে জামালপুরে ৫১ প্রার্থীর অনশন নেতা-কর্মীর গায়ে হাত উঠলে থানার ইট খুলে নেওয়ার হুমকি নারায়ণগঞ্জের এনসিপি নেতার চার জেলায় নতুন ডিসি, সাত মাসে বদল ৩৪ জেলায় মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার যুক্তরাষ্ট্রে ‘ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা’ গড়বে ভারতের এসার গ্রুপ দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.১৪ বিলিয়ন ডলার ভিসা পোর্টাল অচল, ভোগান্তিতে বাংলাদেশে ভিসা আবেদনকারীরা বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ

পাঁচশ গোল করেই মুখ খুললেন রোনাল্ডো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০১৫
  • ২৩৩ Time View

মিডিয়ার সঙ্গে বিগত ছ’মাস প্রকাশ্যে কথা বন্ধ ছিল তার। সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো as5d7yasudipঅবশেষে তার সেই মৌনব্রত ভাঙলেন তার কেরিয়ারের ৫০০ তম গোল করে।

চ্যাম্পিয়ন্স লিগে বুধবার সুইডেনের ক্লাব মালমোর বিরুদ্ধে জোড়া গোল করে রোনাল্ডো ছুঁয়ে ফেললেন আর এক রিয়াল তারকা রাউলকে। রিয়ালের জার্সি গায়ে যার ৩২৩ গোল আজও রেকর্ড। সেই রেকর্ড স্পর্শ করেই প্রকাশ্যে মিডিয়ার উদ্দেশে রোনাল্ডো বলছেন, ‘‘গত কয়েক মাসে আপনাদের প্রশ্নগুলো ভালো লাগত না বলেই কথা বলিনি। অতীত ছেড়ে আজকের কথা বলুন।’’ ইউরোপিয়ান ফুটবলের অন্যতম বক্স অফিস সঙ্গে এটাও বলেন, ‘‘রাউল ধন্যবাদ জানিয়েছে। ভাবতেই পারছি না, ওর রেকর্ড আমি স্পর্শ করেছি। রিয়ালে আসার পর এই স্বপ্ন যে মনের কোণে ছিল না তা নয়। শেষ পর্যন্ত তা সফল হওয়াতে আমি খুশি।’’

রোনাল্ডোদের ২-০ জয়ের দিনে জিতল পর্তুগিজ মহাতারকার পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডও। ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে তারা ২-১ হারাল জার্মান ক্লাব উলফসবার্গকে। তাও আবার খেলা শুরুর চার মিনিটের মধ্যে পিছিয়ে গিয়ে। প্রথমার্ধের প্রায় মাঝামাঝি পেনাল্টি থেকে সমতা ফেরান ম্যান ইউয়ের স্প্যানিশ তারকা জুয়ান মাতা। আর দ্বিতীয়ার্ধের শুরুতেই জয়সূচক গোলটি করেন ক্রিস স্মলিং। রুদ্ধশ্বাস এই ম্যাচ জিতে রুনিদের কোচ ফান গলও উত্তেজিত। ‘‘শুরুতেই পিছিয়ে গিয়ে ম্যাচ বের করা সহজ ছিল না। ভাগ্য সঙ্গে থাকায় পেনাল্টি থেকে গোল এলেও পরিকল্পনাগুলো ঠিক মতো কাজ করছিল না। দ্বিতীয়ার্ধে বরং সব ঠিকঠাক হলো।’’-সংবাদ সংস্থা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ