1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন নিয়োগপত্রের দাবিতে জামালপুরে ৫১ প্রার্থীর অনশন নেতা-কর্মীর গায়ে হাত উঠলে থানার ইট খুলে নেওয়ার হুমকি নারায়ণগঞ্জের এনসিপি নেতার চার জেলায় নতুন ডিসি, সাত মাসে বদল ৩৪ জেলায় মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার যুক্তরাষ্ট্রে ‘ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা’ গড়বে ভারতের এসার গ্রুপ দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.১৪ বিলিয়ন ডলার ভিসা পোর্টাল অচল, ভোগান্তিতে বাংলাদেশে ভিসা আবেদনকারীরা বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ

বাংলাদেশে আসছে না অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০১৫
  • ২১৯ Time View

‘নিরাপত্তার’ কারণে শেষ পর্যন্ত বাংলাদেশ সফর স্থগিত ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।ফলে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে না স্টিভেন স্মিথের দল।image_139360_0

বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস সাদারল্যান্ড এই স্থগিতের কথা জানান।

জেমস সাদারল্যান্ড বলেন, “ছয় দিন ধরে অনেক কথাবার্তা আর আলোচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশ সফর মুলতবি ঘোষণা ছাড়া আর কোনো উপায় নেই। আমাদের দৃষ্টিকোণ থেকে এটা খুবই হতাশাজনক সিদ্ধান্ত।”

জেমস সাদারল্যান্ড বলেন নিরাপত্তা নিয়ে সব দিক বিবেচনা করে তারা সফর আপাতত স্থগিত করেছেন এবং তারা এখন বাংলাদেশ ক্রিকেট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন কবে এই ক্রিকেট সিরিজ খেলা সম্ভব হবে।

সাদারল্যান্ড বাংলাদেশ সরকার এবং ক্রিকেট কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করে বলেন, গত কয়েক দিন তাদের সহযোগিতা ‘অসাধারণ’ ছাড়া কিছুই ছিল না।

গত সোমবার ঢাকায় আসার কথা ছিল ১৫ সদস্যের অস্ট্রেলিয়া দলের। কিন্তু তার মাত্র মাত্র দুই দিন আগে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র এবং বাণিজ্যবিষয়ক দফতর ক্রিকেট অস্ট্রেলিয়াকে বাংলাদেশে ‘নিরাপত্তা হুমকি’ নিয়ে ‘নির্ভরযোগ্য তথ্য’ দেয়ার পর যাত্রা স্থগিত করা হয়।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্যবিষয়ক বিভাগ (ডিফ্যাট) এক বিবৃতিতে জানায়, “বাংলাদেশে অবস্থানরত অস্ট্রেলীয়দের ওপর হামলার পরিকল্পনা করছে জঙ্গিরা।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ