1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
ব্র্যাক ব্যাংকের হাজার কোটি টাকার গ্রিন বন্ড সাউথইস্ট ব্যাংকের বন্ড অনুমোদন মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে লড়বেন বিএনপির দুই নেতা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ: বৈঠকে সমাধান মেলেনি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলন চলবে, ক্যাম্পাস ছাড়তে পারবেন না শিক্ষকরা ‘ইএসজিবিজনেস অ্যাওয়ার্ডসে’ সম্মাননা পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ চীনের সঙ্গে বাণিজ্য বাড়াতে কী প্রস্তাব দিল বাংলাদেশ? আইএলটি-টোয়েন্টির নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে বাংলাদেশের ৩ জন যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ আবু সাঈদের পরিবারের জন্য ১ কোটি টাকা অনুদান ঘোষণা

‘সিদ্ধান্ত অপরিবর্তিত’ ক্রিকেট অস্ট্রেলিয়ার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৬২ Time View

বাংলাদেশ সরকারের কাছ থেকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস পাওয়ার পরও ক্রিকেট অস্ট্রেলিয়ার saastdsal‘সিদ্ধান্ত অপরিবর্তিত’ রয়েছে বলে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদে জানানো হয়েছে। সংবাদে জানানো হয়, ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্মকর্তারা মেলবোর্নে ফিরে খেলোয়াড়দের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন।
গতকাল ২৮ সেপ্টেম্বর অজিদের বাংলাদেশে আসার কথা ছিল। কিন্তু নিরাপত্তার অজুহাত দেখিয়ে তারা আসেনি। এরপর অস্ট্রেলিয়া থেকে নিরাপত্তা পরিদর্শক দল ঢাকায় আসে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে। গত ২ দিন ধরে তারা দেশের সর্বোচ্চ নিরাপত্তা বাহিনীর সঙ্গে বৈঠক করছেন।
সফরের ব্যাপারে অস্ট্রেলিয়া থেকে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। তবে নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে ক্রিকেট ডটকম ডট এইউ বলছে, তাদের সিদ্ধান্তে কোনো পরিবর্তন হয়নি।
গতকাল বিসিবি সভাপতি ক্রিকেট অস্ট্রেলিয়াকে জানিয়েছেন, ‘বাংলাদেশ তাদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যে ধরনের নিরাপত্তা দেয়া হয়েছিল, এবারও অস্ট্রেলিয়াকে সে ধরনের নিরাপত্তা দেয়া হবে।’
এদিকে ঢাকার গুলশানে ইতালিয়ান নাগরিক খুন হওয়ার বিষয়টিও নজরে এসেছে অস্ট্রেলিয়ার। যুক্তরাজ্য এবং কানাডার নাগরিকদের ঢাকায় চলাফেরার ব্যাপারে যে সতর্কবার্তা দেয়া হয়েছে, সেটিও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ