1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৩৫ কি.মি. যানজট!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৫৫ Time View

ফিটনেস বিহীন যাত্রীবাহী বাস ও কোরবানির পশুবাহী একটি ট্রাক বিকল হয়ে পড়ায় asasydasঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৩৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুরে সাভার পরিবহনের একটি বাস বিকল হয়ে যায়। সাড়ে ৭টার দিকে গোড়াইলে পশুবাহী একটি ট্রাক বিকল হয়।
দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে না নেওয়ায় এ দুইটি স্থানের দুই পাশে যানজট সৃষ্টি হয়। বৃষ্টিপূর্ণ আবহাওয়ায় উদ্ধার কাজ বিলম্বিত হওয়ায় ক্রমেই যানজট বেড়ে ৩৫ কিলোমিটারে পৌঁছেছে। দ্রুত সময়ের মধ্যে উদ্ধার না হলে যানজট আরও বৃদ্ধি পাবে বলে পরিবহন চালক ও যাত্রীদের আশঙ্কা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে রসুলপুরে সাভার পরিবহনের বাস বিকল হয়ে যায়। এতে ওই এলাকার দুইপাশে ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সাড়ে ৭টার দিকে গোড়াইলে পশুবাহী ট্রাক বিকল হয়। এতে ওই এলাকার দুইপাশে ১৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এর আগে, ট্রাক-বাস সংঘর্ষের ঘটনায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এক লেনে ৬০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এ সময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ