1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

চীনে বিচ্ছিন্নতাবাদীদের ছুরিকাঘাতে ৫ পুলিশ কর্মকতা নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৫৪ Time View

চীনের শিনজিয়াং প্রদেশের পশ্চিমাঞ্চলের একটি কয়লা খনি এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের ছুরিকাঘাতে asdpuasdaঅন্তত ৫ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
গত শুক্রবার ওই এলাকার সংঘাত-প্রবণ আকসু এলাকায় সোগান কয়লাখনিতে এ ঘটনা ঘটে বলে বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক রেডিও ফ্রি-এশিয়ার বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।
এক বিবৃতিতে চীনা সরকার বলেছে, দেশের পুলিশ বাহিনী ও কয়লাখনি মালিকদের ওপর সুপরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তবে এ ব্যাপারে শিয়াংজি প্রদেশের স্থানীয় সরকার ও জনপ্রশাসন বিভাগের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, চীনে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে। কিন্তু ঘটনার পর পরই তা মিডিয়াতে আসে না। এ কারণে ঘটনাটি শুক্রবার হলেও তা মিডিয়াতে কাভার পেয়েছে বুধবার।
এর আগে গত জুনে কাশগড়ের ওল্ড সিল্ক রোড শহরে উইঘুর সম্প্রদায়ের ছুরি ও বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়। কিন্তু এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি চীনা সরকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ