1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ বিশ্ব হার্ট দিবস : হৃদরোগ নিবারণ- হৃদয় দিয়ে অ্যাকশন শেরে বাংলানগরে ১৭টি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার, রায়ের বাজারে অভিযান চলছে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউরোপীয় দেশগুলোকে আহ্বান রাষ্ট্রপতির | Boishakhi Online কাপ্তাইয়ে শাহজাহান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন পরীক্ষামূলক চালু হলো কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল আত্মসাৎ ঠেকাতে ব্যাক অফিস সফটওয়্যার জরুরি ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীর অর্থ দেওয়া শুরু করেছে ডিএসই পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস

লেবানন আর জর্ডানের শরণার্থীদের জন্য সহায়তার আহ্বান

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৬০ Time View

লেবানন আর জর্ডানের আশ্রয় শিবিরগুলোতে থাকা শরণার্থীদের জন্য সাড়ে ৫ হাজার কোটি ডলারuasodasdas সহায়তা দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে অস্ট্রিয়া আর জার্মানি।
জার্মান ভাইস চ্যান্সেলর সিগমার গ্যাব্রিয়েল বলেছেন, ওই আশ্রয় শিবিরগুলোর করুণ অবস্থাই সেখানকার শরণার্থীদের ইউরোপে ঠেলে দিচ্ছে। তাই এসব দেশের জরুরী সহায়তা প্রয়োজন যাতে তারা ক্যাম্পের উন্নয়ন করতে পারে।
জাতিসংঘের হিসাবে, জর্ডানে অন্তত ৬ লাখ আর লেবাননে ১০ লাখের বেশি সিরিয় শরণার্থী রয়েছে।
বেশ কিছুদিন ধরেই জাতিসংঘ বলছে, তহবিল সংকটের কারণে এসব শিবিরে অনেক সাহায্য প্রকল্প তারা বন্ধ করে দিয়েছে।
সেখানকার মানবেতর পরিস্থিতিই শরণার্থীদের ঝুঁকিপূর্ণ সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে পাড়ি জমাতে উৎসাহিত করছে। এদিকে এখনো ইউরোপে অব্যাহত রয়েছে শরণার্থী স্রোত।
গতকাল শনিবারে, একদিনেই, অস্ট্রিয়াতে এসেছে অন্তত হাজার দশেক মানুষ। তাদের অনেককে বাসে করে হাঙ্গেরি পৌঁছে দিয়েছে ক্রোয়েশিয়া আর পরে আবার তাদের বাসে করে অস্ট্রিয়া সীমান্তে পাঠিয়েছে হাঙ্গেরি কর্তৃপক্ষ।
এদিকে, লিবিয়া উপকূল থেকে অন্তত ৫ হাজার শরণার্থী ও অভিবাসীকে উদ্ধার করেছে বহুজাতিক কয়েকটি দেশের সমন্বয়ে গঠিত একটি উদ্ধার অভিযান টিম। এরা সবাই সাগর পথে ইউরোপে আসার চেষ্টা করছিলো। সূত্র : বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ