1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ বিশ্ব হার্ট দিবস : হৃদরোগ নিবারণ- হৃদয় দিয়ে অ্যাকশন শেরে বাংলানগরে ১৭টি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার, রায়ের বাজারে অভিযান চলছে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউরোপীয় দেশগুলোকে আহ্বান রাষ্ট্রপতির | Boishakhi Online কাপ্তাইয়ে শাহজাহান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন পরীক্ষামূলক চালু হলো কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল আত্মসাৎ ঠেকাতে ব্যাক অফিস সফটওয়্যার জরুরি ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীর অর্থ দেওয়া শুরু করেছে ডিএসই পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস

পালমিরায় আইএসের ওপর বিমান হামলা : নিহত ২৬

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৯৬ Time View

সিরিয়ার পালমিরায় ইসলামিক স্টেটের (আইএস) ওপর বিমান হামলা চালিয়েছে দেশটির utasdasdবিমানবাহিনী। এতে ১২ জন আইএস যোদ্ধাসহ কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১২ জন জঙ্গিও রয়েছে। খবর বিবিসি। শুক্রবার ২৫ বারের মতো এই বিমান হামলা চালানো হয়। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, ইদলিবে চালানো বিমান হামলায় ১৭ জনের মৃত্যু হয়েছে। ইদলিব ইসলামী জঙ্গি ও জিহাদী গোষ্ঠীগুলোর শক্ত ঘাঁটি বলে ধারণা করা হয়। জঙ্গিরা মূলত ইদলিবকে দখলের দাবি জানিয়ে আসছে। এমন সময়ে সিরিয়ার সরকার এই হামলা চালালো, যার একদিন আগেই রাক্কা শহরে বিমান হামলা চালানো হয়েছিল। রাক্কা শহরকে আইএস তাদের রাজধানী হিসেবে বিবেচনা করে থাকে।
এ ব্যাপারে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের মুখপাত্র রামি আবদেল রহমান বলেন, ‘সিরিয়ার সরকার বর্তমানে আইএস স্থাপনায় বিমান হামলা তীব্র করেছে।’ সিরিয়ার সামরিক বাহিনীর একটি সূত্র জানিয়েছে, সাম্প্রতিক বিমান হামলায় রাশিয়ার সরবরাহকৃত অত্যাধুনিক যুদ্ধাস্ত্র ব্যবহার করেছে তারা। উল্লেখ্য, কিছুদিন আগেই সিরিয়ায় সামরিক ও মানবিক সাহায্যের একটি চালান পাঠিয়েছে রাশিয়া।
অন্যদিকে গত শুক্রবার যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীরা একে-অপরের সঙ্গে কথা বলেছেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। বিগত এক বছরের মধ্যে এই প্রথম দুটি দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা আলোচনায় অংশ নিলেন। সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীকে সামরিক সহায়তা প্রেরণের বিষয়ে এ দুই দেশের মধ্যে টানাপড়েন চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ