1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরে বাংলানগরে ১৭টি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার, রায়ের বাজারে অভিযান চলছে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউরোপীয় দেশগুলোকে আহ্বান রাষ্ট্রপতির | Boishakhi Online কাপ্তাইয়ে শাহজাহান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন পরীক্ষামূলক চালু হলো কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল আত্মসাৎ ঠেকাতে ব্যাক অফিস সফটওয়্যার জরুরি ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীর অর্থ দেওয়া শুরু করেছে ডিএসই পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান

ঈদে মোশাররফ করিমের জমজ-৪

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫
  • ২১৯ Time View

মোশাররফ করিমের জমজ সিরিজের নাটক অনেক জনপ্রিয়। এর আগে নাটকটির তিনটি সিক্যুয়াল ijkmpijপ্রচারিত হয়েছে। তারই ধারাবাহিকতায় নাটকটি আবারও নির্মিত হয়েছে। এবার নাটকের নাম রাখা হয়েছে জমজ-৪। আগের মতোই নাটকে তিনটি ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে।
নাটকটির চিত্রনাট্য করেছেন অনিমেষ আইচ ও পরিচালনা করেছেন আজাদ কালাম। নাটকে এবার মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী নিশা।
পরিচালক আজাদ কালাম বলেন, ‘নাটকে এবারের গল্পে গ্রামের এক বিয়েবাড়ি দেখানো হবে। বিয়ে বাড়িতে মোশাররফ করিমের নানা মজার ঘটনার মধ্য দিয়ে নাটকটির গল্প এগিয়ে যাবে। গল্পে অনেক মোড় রয়েছে। শুরু থেকে দর্শক কোনোভাবেই বুঝতে পারবে না কী হতে চলেছে। জমজ সিরিজের প্রতিটি নাটক দর্শকদের ভালো লেগেছে। এবারও দর্শকদের হৃদয়ে নাটকটি দাগ কাটবে বলে আমার বিশ্বাস।’
চিত্রনাট্যকার অনিমেষ আইচ বলেন, ‘এখনকার দর্শকরা নাটকে এ ধরনের গল্প দেখতে অনেক পছন্দ করেন। অনেক ব্যস্ততার মধ্যে নাটকটি লিখেছি। আশা করছি দর্শকরা নিরাশ হবেন না।’
আজাদ কালাম জানান জমজ-৪ নাটকটি আরটিভিতে ঈদের ২য় দিন রাত ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ