1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাপ্তাইয়ে শাহজাহান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন পরীক্ষামূলক চালু হলো কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল আত্মসাৎ ঠেকাতে ব্যাক অফিস সফটওয়্যার জরুরি ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীর অর্থ দেওয়া শুরু করেছে ডিএসই পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান সাবেক এমপি রিমনের বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

‘ওবামাকে নোবেল পুরস্কার দেয়াটা ছিল ভুল সিদ্ধান্ত’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৬৫ Time View

২০০৯ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার জন্য অনুশোচনা asuydjasndকরেছেন নোবেল কমিটির সাবেক একজন কর্মকর্তা।
গায়ের লানডেস্টেড নামে শান্তি পুরস্কার কমিটির ঐ সাবেক কর্মকর্তা তার আত্মজীবনীতে লিখেছেন কমিটি ভেবেছিল এই পুরস্কার মি.ওবামাকে আরো উজ্জীবিত করবে। কিন্তু এখন দেখছি ওবামাকে নোবেল শান্তি পুরস্কার দেয়াটা ছিল ভুল সিদ্ধান্ত।
যদিও তার এই পুরস্কার পাওয়া নিয়ে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেই অনেক সমালোচনা হয়েছিল।
মি. ওবামা নিজেও বলেছিলেন তিনি নিজেও অবাক হয়েছেন।
মি. লানডেস্টেড আত্মজীবনীতে লিখেছেন তার সর্মথকেরাও ভেবেছিল এটা হয়ত কোন ভুল হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্টদের সাধারণত নরওয়ের রাজধানী অসলোতে যেয়ে পুরস্কার নেওয়ার রেওয়াজ নেই।
কিন্তু হোয়াইট হাউজ খুব দ্রুত বুঝতে পারলো তাদের অসলো যাওয়ার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন এই কর্মকর্তা।
তিনি বলেছেন বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তিনি অবদান রাখবেন এই আশা পূরণে তিনি ব্যর্থ হয়েছেন।
মি. লানডেস্টেড শান্তি কমিটির একজন প্রভাবশালী সদস্য হিসেবে ১৯৯০ থেকে ২০১৫ সাল পর্যন্ত কাজ করেন।
সূত্র: বিবিসি বাংলা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ