1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আত্মসাৎ ঠেকাতে ব্যাক অফিস সফটওয়্যার জরুরি ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীর অর্থ দেওয়া শুরু করেছে ডিএসই পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান সাবেক এমপি রিমনের বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা অর্থ আত্মসাৎ রোধে ‘ব্যাক অফিস’ শক্তিশালী করা হবে:মাসুদ খান ‘সোয়া কোটি টাকা আত্মসাৎ’: সোনালী ব্যাংকের ২ কর্মকর্তার দেশত্যাগ ঠেকাতে চিঠি

৫০ টাকায় পেঁয়াজ দেবে টিসিবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৭৯ Time View

সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ৫০ টাকা কেজি দরে পেঁয়াজ iuhjl;'Sdaবিক্রি করবে। তবে একজন ক্রেতা একসঙ্গে দুই কেজির বেশি পেঁয়াজ কিনতে পারবেন না। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশে খোলা ট্রাকে তিনটি পণ্য (পেঁয়াজ, চিনি ও সয়াবিন) বিক্রি শুরু করবে টিসিবি। ওই ট্রাক থেকেই ক্রেতারা ৫০ টাকায় পেঁয়াজ কিনতে পারবেন।

টিসিবির তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির সোমবার সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

বাজারে এখন এক কেজি দেশি পেঁয়াজ ৭৫-৮০ এবং আমদানি করা পেঁয়াজ ৬৫-৭০ টাকায় বিক্রি হচ্ছে।
টিসিবি বলছে, খোলা ট্রাকে চিনি আর সয়াবিন তেলও বিক্রি হবে। প্রতি কেজি চিনি ৩৭ এবং সয়াবিন তেল ৮৯ টাকায় বিক্রি হবে। একজন ক্রেতা একসঙ্গে সর্বোচ্চ চার কেজি চিনি এবং ১০ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

খোলা ট্রাকে করে সারা দেশের ১৭৩টি স্থানে পণ্য বিক্রি হবে। ঢাকায় ২৪, চট্টগ্রামে ১০, অন্যান্য বিভাগীয় শহরে পাঁচটি করে এবং বাকি জেলা সদরে দুটি করে ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে।

ঢাকার কোথায় পাবেন
জাতীয় প্রেসক্লাব, সচিবালয় গেট, কাপ্তান বাজার, মতিঝিলের শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, শান্তিনগর বাজার, শাহজাহানপুর বাজার, বাসাবো বাজার, ছাপড়া মসজিদ ও পলাশী বাজার, রামপুরা বাজার, আগারগাঁও বাজার/শেওড়াপাড়া, মিরপুর-১ নম্বরে মুক্তিযোদ্ধা মার্কেট, মোহাম্মদপুর টাউন হল ও জিগাতলা বাজার, মিরপুর-১০ গোলচত্বর, খামারবাড়ি, ইত্তেফাক মোড়/মতিঝিলের বিমান অফিস, দিলকুশা, নিউমার্কেট/সায়েন্সল্যাব/কলাবাগান, জুরাইন/শনির আখড়া, নিউমার্কেট কলমিলতা বাজার, মালিবাগ বাজার, মহাখালী কাঁচাবাজার, কচুখেত বাজার ও খিলগাঁও তালতলা বাজারের সামনে এসব ট্রাক থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ