1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান সাবেক এমপি রিমনের বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা অর্থ আত্মসাৎ রোধে ‘ব্যাক অফিস’ শক্তিশালী করা হবে:মাসুদ খান ‘সোয়া কোটি টাকা আত্মসাৎ’: সোনালী ব্যাংকের ২ কর্মকর্তার দেশত্যাগ ঠেকাতে চিঠি ৬৪ জেলায় কমিটি দিল এনসিপি, অক্টোবরের মধ্যে সব উপজেলায় খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের চীফ ইন্সট্রাক্টর বুলবুলের খুঁটির … খুলনা মহানগর ছাত্রদলের জরুরি সভা অনুষ্ঠিত

দীপিকার আগ্রহ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫
  • ২৪৪ Time View

জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন বলিউডের তিন খান আমির, শাহরুখ ও সালমানের সঙ্গে asdyuawmdaএকই ছবিতে অভিনয় করতে চান । বিশিষ্ট প্রযোজক ও পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালা সম্প্রতি তিন খানকে নিয়ে একটি ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন। এ ছবিতে খানদের বিপরীতে অভিনয়ের ইচ্ছার কথা ব্যক্ত করেছেন দীপিকা। তবে ছবিটিতে তাকে রাখা হবে কিনা সে বিষয়ে সাজিদ এখনো কোনো সিদ্ধান্ত নেননি বলে জানা গেছে।
একটি ঘনিষ্ঠ সূত্রের বরাতে জিনিউজ জানিয়েছে, আগামী বছর তিন খানকে নিয়ে এ ছবির কাজ শুরু করবেন সাজিদ। এতে তাদের প্রত্যেকের চরিত্রই সমান গুরুত্ব পাবে। মূলত এ কারণেই তিন খান এ ছবিতে অভিনয় করতে প্রাথমিকভাবে রাজি হয়েছেন।
নব্বইয়ের দশকের সাড়া জাগানো ‘আন্দাজ আপনা আপনা’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন সালমান-আমির। অন্যদিকে তিনটি ছবিতে শাহরুখ ও সালমানকে একসঙ্গে দেখা গেছে। কিন্তু আমিরের সঙ্গে কখনই এক ছবিতে অভিনয় করেননি শাহরুখ। এবার সাজিদ যদি সত্যি সত্যিই তিন খানকে এক ফ্রেমে বন্দি করতে পারেন, তবে তা খানভক্তদের জন্য দারুণ এক উপহার হবে।
এদিকে বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন ইতোমধ্যেই কিং খান শাহরুখের সঙ্গে তিনটি ছবিতে অভিনয় করেছেন। সম্প্রতি সালমান খানের সঙ্গে ‘সুলতান’ শিরোনামের একটি ছবিতেও চুক্তিবদ্ধ হয়েছেন। এছাড়া আমির খানের সঙ্গে তার একটি ছবিতে অভিনয়ের ব্যাপারে কথাবার্তা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ