1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বৈশ্বিক অঙ্গনে দেশের মর্যাদা বাড়িয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা অধিগ্রহণে আগ্রহী আরও দুই ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও বৃত্তি দিলো আইএফআইসি ব্যাংক চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে বিএনপি জড়িত নয়: নজরুল ইসলাম খান বেন স্টোকসের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বোর্ডের বাধা বিমান বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এশিয়ান গেমসে মাঠে নামার আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ সেই হ্যারিসের গোলেই আবার হারল বাংলাদেশ বাংলাদেশি পাটপণ্যে নতুন করে শুল্ক আরোপ করল ভারত

ঢাকায় আসছেন সুস্মিতা সেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫
  • ২৪৩ Time View

বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন রবিবার ঢাকায় আসছেন । ইউনিলিভার a8dyw8ua;বাংলাদেশ লিমিটেডের আমন্ত্রণে এবারের সফরে আসছেন তিনি। এখানে পণ্যের প্রচারণায় অংশ নেবেন সুস্মিতা। এই তারকা এর আগে একটি শোরুম উদ্বোধন করতে ২০১১ সালে সর্বশেষ ঢাকায় এসেছিলেন। এবারের সফরে তিনি রবিবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত একটি ফ্যাশন শোতে অংশ নেবেন। মূলত তাকে এতে শো-স্টপার হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজনে বাংলাদেশ ছাড়াও ভারতের বেশ কয়েকজন খ্যাতনামা র‌্যাম্প মডেলও অংশ নেবেন।
সুস্মিতা সেন ২০ বছর আগে বিশ্বসুন্দরী খেুাব অর্জন করেন। এরপর বলিউডেও অভিষেক হয় তার। ‘ম্যায় হু না’, ‘বিবি নাম্বার ওয়ান’, ‘ম্যায়না পেয়ার কিউ কিয়া’, ‘ফিজা’, ‘দুলহা মিল গায়া’সহ বলিউডের অনেক ছবিতে অভিনয় করে দর্শকনন্দিত হয়েছেন তিনি। তবে বর্তমানে অভিনয় একদমই কমিয়ে দিয়েছেন সুস্মিতা। বরং ব্যবসা ও সামাজিক কাজে অংশ নিয়েই এখন কাটে তার সময়। পাশাপাশি একটি সন্তান দত্তকও নিয়েছেন তিনি। বেশ কয়েকজনের সঙ্গে প্রেমে জড়ালেও এখনও বিয়ে করেননি সুস্মিতা সেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ