1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক পায়রা বন্দ‌রের জন‌্য খুলনা শিপইয়ার্ডে নির্মিত হয়েছে টাগবোট ‘টিয়াখালী-৪’ | Boishakhi Online যেভাবে জনপ্রিয়তা বেড়েছে খুলনার ‘ডিম ঘোটা’র নেপালি ভাষায় প্রথম নাটক নির্দেশনা দিলেন মামুনুর রশীদ এশিয়ান গেমস শেষ শান্তর বাংলাদেশ-পাকিস্তানে আরও এক মাস এলএনজি সরবরাহ স্থগিত রাখবে কাতার দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্ব প্রধানমন্ত্রীর অ্যাটর্নি জেনারেলের সাথে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানের সাক্ষাৎ শাটডাউনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, রোববার থেকে অবরুদ্ধ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী

সব সিমেরই নিবন্ধন করতে হবে : প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫
  • ২৫৯ Time View

আগামী ৩ মাসের মধ্যে সব মোবাইল গ্রাহকের সিমকার্ড নতুন করে নিবন্ধন করতে হবে বলে জানিয়েছেন ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ uokl,dasমন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান। এর আগে রবিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রীর এক বৈঠকে সিম নিবন্ধনের সিদ্ধান্ত নেয়া হয়। সব সিমকার্ড নতুন করে নিবন্ধনের বিষয়ে তারানা হালিম বলেন, ‘অনেক গ্রাহক আগে নিবন্ধন করেছেন। কিন্তু বাস্তবতা হলো সেসব নিবন্ধনের তথ্য যাচাই করা হয়নি। তাই সবাইকে নতুন করে নিবন্ধন করতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে সোমবার নির্দেশনা দিয়ে বিটিআরসিকে চিঠি পাঠানো হয়েছে। এতে তিন মাসের মধ্যে সকল গ্রাহকের সঙ্গে ডিলার এবং সিমকার্ড বিক্রেতার নিবন্ধন করতে বলা হয়েছে। তিনি বলেন, সব সিমকার্ড নতুন করে নিবন্ধন প্রক্রিয়া শুরু করার জন্য বিটিআরসিকে আগামী সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া নিবন্ধন কার্যক্রম পরিচালনার সময় মুঠোফোন অপারেটরদের বিজ্ঞাপনেও সিমকার্ড নিবন্ধন-সংক্রান্ত বার্তা প্রচার বাধ্যতামূলক করা হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ