1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাটোরে সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সোহেল রানা ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যানের কারণ জানালেন মার্কিন কূটনীতিক জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: হুমায়ুন কবির এরদোয়ানের বিরুদ্ধে আইসিসিতে মামলার প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর আবুধাবিতে ‘গোপন’ সফরে নেতানিয়াহু, আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদের সঙ্গে বৈঠক সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লড়াই বাংলাদেশের পরিত্যক্ত বিমানঘাঁটি থেকে যেভাবে বাংলাদেশ বিমানবাহিনীর জন্ম প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ লক্ষ্মীপুরে ‘কিশোর গ্যাং’বিরোধী অভিযানে এক রাতে আটক ২৬৬

‘গায়ক’ রায়নার অভিষেক হচ্ছে বলিউডে

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৯৮ Time View

বলিউডের ছবিতে গায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দলের মিডল-অর্ডার ব্যাটসম্যান সুরেশ রায়নার। নয়া পরিচালক জেইসান কুয়াদ্রির প্রথম ছবি ‘মেরুথিয়া গ্যাংস্টার্স’-এ গান গাইবেন এই বাঁহাতি ব্যাটসম্যান।iausdka

ভারতের ওয়ানডে দলে অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য রায়না। ব্যাট হাতে দলের প্রয়োজনে রান করার পাশাপাশি ফিল্ডার হিসেবেও দলে তার সুনাম অনেক। সেই সুনামটা এবার বলিউডেও পাওয়ার সুযোগ পেয়েছেন রায়না। পরিচালক হিসেবে জেইসানের প্রথম ছবি ‘মেরুথিয়া গ্যাংস্টার্স’-এ গান গাইবেন ২৮ বছর বয়সী রায়না।

গান গাওয়ার বিষয়টি নিজেই স্বীকার করে রায়না বলেন, “মুম্বাইয়ে গানের রেকর্ডিং হবে। এই ধরনের কাজ প্রথম করতে যাচ্ছি আমি। আগে কখনো গান করিনি। পুরনো দিনের হিন্দি গান আমার খুব ভালো লাগে। এ কারণেই গান গাইতে রাজি হয়েছি আমি। পুরনো দিনের গানই রেকর্ডিং হবে।”

চিত্রনাট্যকার হিসেবে বলিউডে বেশি জনপ্রিয় জেইসান। তবে এবার পরিচালক হিসেবে নিজেকে জনপ্রিয় করতে চাইছেন তিনি। তাই তার সেই জনপ্রিয়তায় সঙ্গী হিসেবে রায়নাকে চান জেইসান। জেইসান বলেন, “রায়নাকে দিয়ে গান গাওয়ানোর পরিকল্পনা আমার অনেক দিন ধরেই। অবশেষে সেই সুযোগ এসেছে। আর রায়নারও আগ্রহ রয়েছে। আমার প্রস্তাবে রায়না রাজি হওয়ায় আমি কৃতজ্ঞ।” -সংবাদ সংস্থা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ