1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন

তৃতীয় রাউন্ডে সেরেনা, নাদাল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৯২ Time View

ইউএস ওপেনে তৃতীয় রাউন্ডে উঠলেন সেরেনা ও নাদাল।98wo4rfwe

শীর্ষ বাছাই সেরেনা উইলয়ামসকে তৃতীয় রাউন্ডে উঠতে বেশ ঘাম ঝরাতে হলো। ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করার লক্ষ্যে নামা সেরেনাকে এ দিন যথেষ্ট বেগ দিলেন ১১০তম ডাচ কোয়ালিফায়ার কিকি বার্তেন্স। আর্থার অ্যাশ স্টেডিয়ামে ৩৪টি আনফোর্সড এরর এবং ১০টি ডাবল ফল্ট করে মেয়েদের এক নম্বর জিতলেন ৭-৬(৭-৫), ৬-৩ সেটে।

জিতে উঠে সেরেনা বলেন, “আজ প্রতিটা পয়েন্টের জন্য আমায় লড়াই করতে হয়েছে। হয়ত একটু বেশি রিল্যাক্সড হয়ে পড়েছিলাম।” ৩৩ বছর বয়সী আমেরিকান চলতি টুর্নামেন্ট জিতলে ওপেন এরায় ২২টি গ্র্যান্ড স্ল্যাম জেতা স্টেফি গ্রাফের রেকর্ড স্পর্শ করবেন। সূচি অনুয়াযী এ বারে প্রথম দশে থাকা কারও সঙ্গে ম্যাচ না পড়লেও ফাইনালে উঠতে পারেন সেরেনা। কোয়ার্টারে তিনি মুখোমুখি হতে পারেন দিদি ভেনাসের।

তৃতীয় রাউন্ডে উঠলেন অষ্টম বাছাই রাফায়েল নাদালও। তিন সেটের লড়াইয়ে আর্জেন্টিনীয় প্রতিদ্বন্দ্বীকে হারানোয় কোয়ার্টারে জকোভিচের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা বাড়ালেন। দ্বিতীয় রাউন্ডের বাধা টপকালেন ডেভিড ফেরার এবং গত বারের চ্যাম্পিয়ন মারিন চিলিচও।- সংবাদসংস্থা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ