1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্যামিলি কার্ডের ভাতা প্রতি মাসের ২০-২৫ তারিখের মধ্যে নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ চাকরির সুযোগ সিটি ব্যাংকে, নেই কোন বয়সসীমা খুলনায় মাছের ঘেরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ জাদুকরী ফ্রি কিক মেসির, গোলকিপারের শেষ সময়ের ভুলে মায়ামির হার কক্সবাজার বিমানবন্দরে নতুন টার্মিনাল থেকে ফ্লাইট চলাচল শুরু আল-আজহারে কাঁঠালগাছ রোপণ করলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত চাঁদ উদ্যানে জমি দখল চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৮ খুলনা জেলা এনসিপির কমিটি গঠন: ফয়জুল্লাহ আহবায়ক, সদস্য সচিব উজ্জল | Boishakhi Online নানা সংকটে খুঁড়িয়ে চলছে জয়পুরহাটের পোলট্রি শিল্প কিশোর অপরাধ প্রতিরোধে চট্টগ্রামে বিশেষ অভিযানে আটক ৪৪৫

যে ১০টি দেশে ইন্টারনেটের গতি সবচেয়ে বেশি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৫
  • ২০০ Time View

একটি ইন্টারনেট সংযোগ। সঙ্গে কি-বোর্ড ও মাউসের ক্লিক! নিমিষেই হাতের মুঠোয় দুনিয়া। সহজে বিশ্ব ভ্রমণের জন্য এর থেকে সহজ উপায় আর দ্বিতীয়টি নেই। কিন্তু ইন্টারনেটের গতি যদি হয় কচ্ছপের মতো, তাহলে বিরক্তির মাত্রাও থাকে একটু বেশি।sd0aisdkpas,'das
বিশ্বের বিভিন্ন দেশের ইন্টারনেটের গতি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। আকামাই টেকনোলজিসের প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে, বিশ্বের বিভিন্ন দেশের ইন্টারনেটের গতির একটি তুলনামূলক চিত্র। সমীক্ষা অনুসারে, বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ রয়েছে, এমন ১০টি দেশের তালিকা এবং ইন্টারনেটের গড় গতি তুলে ধরা হল-
১. বর্তমানে পৃথিবীর সবচেয়ে বেশি গতির ইন্টারনেট ব্যবস্থা আছে দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে ইন্টারনেট গড় গতি ২২.২ মেগাবাইট প্রতি সেকেন্ড।
২. হংকংয়ে ইন্টারনেটের গড় গতি ১৬.৮ মেগাবাইট প্রতি সেকেন্ড। তালিকার দ্বিতীয় অবস্থানে আছে দেশটি।
৩. জাপান আছে তালিকার তৃতীয় স্থানে। এখানে ইন্টারনেটের গড় গতি ১৫.২ মেগাবাইট প্রতি সেকেন্ড।
৪. সুইডেন আছে চতুর্থ স্থানে। এই দেশে ইন্টারনেটের গড় গতি ১৪.৬ এমবিপিএস। আগের বছরের তুলনায় এই গতি বৃদ্ধি পেয়েছে ৩৪ শতাংশ।
৫. ১৪.৫ এমবিপিএস গতির ইন্টারনেট সুবিধা নিয়ে তালিকার পঞ্চম স্থানে আছে সুইজারল্যান্ড।
৬. নেদারল্যান্ড আছে তালিকার ৬ নম্বরে। দেশটিতে ইন্টারনেটের গড় গতি ১৪.২ এমবিপিএস।
৭. ১৩ মেগাবিট প্রতি সেকেন্ড গতির ইন্টারনেট নিয়ে এই তালিকার সাত নম্বরে আছে লাটভিয়া।
৮. আয়ারল্যান্ড আছে এই তালিকার অষ্টম স্থানে। দেশটিতে ইন্টারনেটের গড় গতি ১২.৭ মেগাবিট প্রতি সেকেন্ড।
৯. ১২.৩ মেগাবাইট প্রতি সেকেন্ড গড় গতির ইন্টারনেট নিয়ে নবম অবস্থানে আছে চেক প্রজাতন্ত্র।
১০. তালিকার ১০ নম্বরে আছে ফিনল্যান্ড। দেশটিতে ইন্টারনেটের গড় গতি ১২.১ মেগাবাইট প্রতি সেকেন্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ