চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল আমিন
উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন
ঠিকানা বৈশাখী মিডিয়া লিমিটেড ৩২, মহাখালী বাণিজ্যিক এলাকা, লেভেল – ৭, ঢাকা-১২১২ টেলিফোনঃ ৫৮৮১৭০০১-৫ ফ্যাক্সঃ ৫৮৮১৭৫৪১ ই-মেইলঃ [email protected]
আগামী তিন মাসের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খুলনা জেলা শাখার আহ্বায়ক কমিটি (আংশিক) গঠন করা হয়েছে। কমিটিতে হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (ফয়জুল্লাহ)-কে আহ্বায়ক ও আরিফুজ্জামান উজ্জলকে সদস্য সচিব করা হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মূখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আব্দুল্লাহ'র স্বাক্ষরে এ কমিটি অনুমোদন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোল্লা শওকত হোসেন বাবুল, যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ হাসান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. হাসানুর রহমান, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক জায়েদুর রহমান প্রিন্স, মো. আবু শাহাদাৎ বাবুল ও মো. কদরুল হাসান।
নবগঠিত খুলনা জেলা এনসিপির সদস্য সচিব আরিফুজ্জামান উজ্জল বলেন, 'খুলনা জেলা এনসিপিকে সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও গণমুখী করতে আমরা কাজ করব। পাশাপাশি দলের প্রতিটি নেতাকর্মীকে সঙ্গে নিয়ে উপজেলা, ইউনিয়ন, পৌরসভা এবং ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং সাধারণ মানুষের সমস্যা ও প্রত্যাশাকে রাজনীতির কেন্দ্রে নিয়ে আসাই হবে আমাদের প্রধান লক্ষ্য। এনসিপিকে আমরা একটি শক্তিশালী ও জনসম্পৃক্ত রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে তুলতে চাই।'
উল্লেখ্য, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদিত চিঠিতে বলা হয়েছে, আগামী তিন মাসের জন্য এ আহ্বায়ক কমিটি অনুমোদন করা হলো।
একই সঙ্গে অনুমোদিত কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করে দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।