1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

বোল্টের হ্যাটট্রিক

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০১৫
  • ১৫০ Time View

বেইজিং: পদক তালিকা থেকে ছিটকে দিয়েই বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে জাস্টিন গ্যাটলিনের সঙ্গে যুদ্ধের শেষ অঙ্কটা সারলেন উসেইন বোল্ট। শনিবার বেজিংয়ে এ বারের বিশ্বমিটে সোনার হ্যাটট্রিকও করে ফেললেন জামাইকান তারকা। একশো মিটার রিলে জিতে।jandasjldkasd

বোল্ট আর গ্যাটলিন যুদ্ধের উত্তপ্ত আবহাওয়ার আমেজ নিতে মুখিয়ে ছিল বার্ডস নেস্ট স্টেডিয়াম। কিন্তু কোথায় কী! মার্কিন অ্যাথলিটের দল রেস থেকেই ডিসকোয়ালিফাই হয়ে গেল। নেস্তা কার্টার, আসাফা পাওয়েল, নিকেল আশমিড আর বোল্টের জামাইকান টিম চ্যাম্পিয়ন ৩৭.৩৬ সেকেন্ডে শেষ করে।

গ্যাটলিন ছিলেন মার্কিন দলের দ্বিতীয় লেগে। বোল্ট শেষ লেগে। বোল্টকে এগিয়ে যেতে দেখে তৃতীয় লেগে থাকা টাইসন গে-র কাছ থেকে ব্যাটন নেওয়ার আগেই দৌড়তে শুরু করে দিয়েছিলেন যুক্তরাষ্ট্র দলের মাইক রজার্স। রিপ্লেয় দেখা যায়, নিয়ম মতো টাইসনের কাছ থেকে ব্যাটন নেননি রজার্স। ততক্ষণে বোল্টের সোনা জয়ের সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে।

রিলে থেকে ডিসকোয়ালিফাই হয়ে যায় ব্রিটেনও। ফলে একশো মিটার রিলের রুপো পেল চীন (৩৮.০১) আর ব্রোঞ্জ কানাডা (৩৮.১৩)। বেইজিংয়ে ১০০ মিটার, ২০০ মিটারের পর রিলেতে সোনা জেতার সঙ্গে সঙ্গেই বিশ্ব চ্যাম্পিয়নশিপে মোট ১১টি সোনা জেতার বিরল নজিরও গড়ে ফেললেন বোল্ট।- সংবাদসংস্থা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ