1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ফিফা বা আমি দুর্নীতিগ্রস্ত নই : সেপ ব্লাটার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫
  • ১৭৭ Time View

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বিদায়ী প্রেসিডেন্ট সেপ ব্লাটার দাবি করেছেন তিনি দুর্নীতিগ্রস্ত নন এবং ফুটবলকে তিনি অত্যন্ত ভালো অবস্থায় রেখে যাচ্ছেন।uouisadf
বিবিসির সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে ব্লাটার বলেছেন, সংস্থা হিসেবে ফিফা কোনো দুর্নীতি করেনি। কিন্তু এর সাথে সংশ্লিষ্ট কোনো কোনো ব্যক্তি অসৎ কাজে জড়িত থাকতে পারেন। তবে, সংস্থার নির্বাহী কমিটির সেসব সদস্যের দুর্নীতি বন্ধে তিনি কেন কোনো উদ্যোগ নেননি এ প্রশ্নে তিনি জানান, নেহায়েত কাজ চালিয়ে যাবার জন্যই তিনি চুপ ছিলেন।
এই মুহূর্তে ফিফার অভ্যন্তরে নিয়মতান্ত্রিক দুর্নীতির ঘটনায় মিলিয়ন মিলিয়ন ডলার ঘুষ লেনদেন চলছে এমন অভিযোগে তদন্ত চলছে। এর মধ্যেই সংস্থাটির বিদায়ী প্রেসিডেন্ট সেপ ব্লাটার নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, বিশ্ব ফুটবলে কোনো দুর্নীতি নেই।
ব্লাটার বলছেন, আগামী দিনে ফিফা যাতে কোনো সমস্যায় না পড়ে সে জন্য সংস্থায় এখনই ব্যাপক পরিবর্তন আনা প্রয়োজন।
তিনি বলেছেন, নির্বাহী কমিটির কাঠামোর ভেতরে সমস্যা আছে। যেভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হন, সেই একইভাবে ফিফার নির্বাহী কমিটি নির্বাচিত হয় না। অর্থাৎ আঞ্চলিক কনফেডারেশনগুলোর মাধ্যমে নির্বাচিত হয় এই নির্বাহী কমিটি। ফলে সেই সব অঞ্চলের মানুষদের সবার দায়িত্ব ব্লাটার নিতে পারবেন না। বড়জোর আমি কিছু প্রতিবন্ধকতা তৈরি করে বলতে পারি সেসবের যেন আর পুনরাবৃত্তি না ঘটে। কিন্তু সব মানুষের আচার ব্যবহারের দায়িত্ব আমি নিতে পারি না।
সাক্ষাৎকারে ইউরোপ এবং লাতিন আমেরিকার বাইরে আফ্রিকা এবং এশিয়ার দেশগুলোতে ফুটবলকে ছড়িয়ে দিতে পারার ক্ষেত্রে তার নিজের অবদান রয়েছেন বলে দাবি করেন ব্লাটার।
১৯৯৮ সাল থেকে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা ব্লাটার আগামী ফেব্র“য়াারিতে দায়িত্ব ছাড়বেন। এ বছরের মে মাসে সুইস পুলিশ দুর্নীতির অভিযোগে ফিফার সাতজন উচ্চপদস্থ কর্মকর্তাকে গ্রেফতার করার পর জুনের প্রথম সপ্তাহে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ব্লাটার। সূত্র : বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ