1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
খেলোয়াড়দের ভোটে ইসরায়েলের বিপক্ষে খেলার সিদ্ধান্ত আয়ারল্যান্ডের আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বখ্যাত অর্থনীতিবিদ ড. মাসুম বিল্লাহ পেলেন ‘লিডার অব দ্য ইসলামিক ইকোনমি অ্যাওয়ার্ড’ যুক্তরাষ্ট্র ও চীন ৩ হাজার কোটি ডলার পারস্পরিক শুল্ক কমাতে সম্মত এনআরবি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা সভা গরুর মাংস ছুঁলেই হাতে ফোস্কা; আক্রান্ত শতাধিক সংকট ও দুঃসময়ে বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে: নজরুল ইসলাম আন্তর্জাতিক ক্রিকেটকে কবে বিদায় বলবেন, জানালেন কোহলি গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন বিশ্বমানের পর্যটন শিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

ঢাকায় দিয়া মির্জা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০১৫
  • ২৫১ Time View

বলিউড অভিনেত্রী দিয়া মির্জাকে নিয়ে বেশ কিছুদিন ধরেই ঢাকার মিডিয়ায় চলছে জোর আলোচনা। কারণ, ২১ আগস্ট তিনি আসবেন। এসেছেনও দিয়া। ‘দি লাস্ট্রাস রানওয়ে’ শীর্ষক ফ্যাশন শোতে অংশ নিতে শুক্রবার দুপুরেই ঢাকায় এসে পৌঁছান। আর রাতেই রাজধানীর rgdrffrহোটেল রেডিসনে জমকালো আয়োজনে ফ্যাশন শোতে অংশ নেন তিনি। এটি ছিল ‘দি লাস্ট্রাস রানওয়ে’র ষষ্ঠ আয়োজন। এতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের ফ্যাশন ডিজাইনাররা নিজ নিজ সৃজনশীলতাকে উপস্থাপন করেছেন নতুন আঙ্গিকে। অনুষ্ঠানটির আয়োজন করে পন্ডস ও ইনফিনিটি। দিয়ার পাশাপাশি
অন্য র‌্যাম্প মডেলরা বাংলাদেশের নোভা জেনুইন স্বরভস্কি, রুবিজ, নিশা আলি ও সাশা এক্সক্লুসিভস, ভারতের জ্যোতিসাচদেব আইয়ার, কোমল সুদ ও জ্যোৎস্না তিওয়ারি এবং পাকিস্তানের শামশা হাশওয়ানির ডিজাইন করা পোশাক পরে ক্যাটওয়াক করেছেন। ফ্যাশন শোর মূল শো স্টপার ছিলেন দিয়াই। সর্বশেষ চমক হিসেবে তিনি মঞ্চে আসতেই রাতের সব আলো যেন ধরা দেয় তার রূপে! ফ্যাশন শোতে ক্ষণিকের উপস্থিতিতেই সবার মন কেড়েছেন গাঢ় বাদামি চোখের এই সুন্দরী। তার সোনালি রঙা চুলগুলো ছিল ঢেউয়ের মতো সাজানো। আলো-ঝলমল মঞ্চে রুবিজের ডিজাইন করা হালকা নীল রঙা ঝলমলে পোশাকে সেজে ক্যাটওয়াক করে দ্যুতি ছড়ান দিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ