1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ফেসবুকে ভাইরাস আক্রমণে আড়াই লাখ ডলার জরিমানা

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০১৫
  • ২৮২ Time View

যুক্তরাষ্ট্রের একজন নাগরিক এরিক ক্রোকার তার সঙ্গীদের নিয়ে কমপক্ষে ৭৭ হাজার কম্পিউটারে বিনা অনুমতিতে এক্সেস করেছিলেন বলে স্বীকার করেছেন। মিঃ ক্রোকার ‘ফেস্টম্যান’ নামেও পরিচিত এবং তিনি একটি আন্তর্জাতিক হ্যাকিং ফোরামের সদস্য ছিলেন। ডার্কোড নামের ঐ হ্যাকিং ফোরামের সাহায্য নিয়ে ক্রোকার ও তার সহযোগীরা ফেসবুকের মাধ্যমে ম্যালওয়্যার ছড়িয়ে গত জুলাই পর্যন্ত অন্তত ৭৭ হাজার কম্পিউটারে আক্রমণ করেছিলেন।jnlnse
এজন্য তারা আক্রান্ত ব্যবহারকারীদের ফেসবুক একাউন্টকে এমনভাবে প্রোগ্রাম করতে সমর্থ হয়েছিলেন যেন প্রত্যেক ফেসবুকার তাদের বন্ধুদেরকে ম্যালওয়্যার সেন্ড করবে। এই ফাইলটি ডাউনলোড করে ক্লিক করলেই কম্পিউটার তাতে আক্রান্ত হবে এবং সেই ফেসবুক ব্যবহারকারীর কম্পিউটারও ম্যালওয়্যার/স্প্যাম ছড়াবে। পুরো প্রক্রিয়াটি কিছুটা ফিশিং সিস্টেমের মত।
এভাবে প্রতি ১০ হাজার কম্পিউটারে ভাইরাস ছড়ানোর বিনিময়ে ক্রোকার ও তার সহযোগীরা ৩০০ ডলার করে আয় করেছেন।
আর এখন ঐ সাইবার আক্রমণের দায় স্বীকার করে নিয়েছেন এরিক ক্রোকার। উক্ত সাইবার হামলার শাস্তিস্বরূপ ক্রোকারকে সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা আড়াই লাখ ডলার জরিমানা কিংবা উভয় দণ্ড প্রদান করা হতে পাওে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ