1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল ব্যাংক কী, কেমন হবে এর কার্যক্রম? এমএসএমই খাতে অর্থায়ন সম্প্রসারণে ওইইবি’র ২০ মিলিয়ন ইউরো ঋণ পেল প্রাইম ব্যাংক ৮ম বারের মতো মেটলাইফের সঙ্গে চুক্তি নবায়ন করল এনআরবি ব্যাংক শিল্প-কারখানা প্রতিষ্ঠার সম্ভাবনা কাজে লাগাতে দরকার সম্মিলিত উদ্যোগ : শ্রমমন্ত্রী ঢাকা-সিলেট ৬ লেনের কাজ শেষ হবে ২০২৯ সালের মাঝামাঝি: বাণিজ্যমন্ত্রী প্রাথমিকে সহকারী শিক্ষক: সুনামগঞ্জে নিয়োগপত্র বঞ্চিতদের বিক্ষোভ শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতির খেলা’ থেকে সরে আসার আহ্বান শফিকুর রহমানের জাতিসংঘে ৪ দিনে প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি, ১১ দেশের সঙ্গে বৈঠক বিশ্ববাজারে তেলের দাম কমা মাত্রই বাংলাদেশেও কমিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম আদালত থেকে মামলার নথি চুরি: ঢাকা থেকে যুবক গ্রেফতার

বিদ্যুতের আগুনে একই পরিবারের ৫ জন দগ্ধ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০১৫
  • ২২৪ Time View

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে দুই শিশুসহ ৫ জন বিদ্যুতের আগুনে দগ্ধ হয়েছেন। জানা যায়, ৫ জনই একই পরিবারের সদস্য। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।kjfxgjzdtjdtg
অগ্নিদগ্ধরা হলেন- মো. রিপন (৩৫), তাঁর স্ত্রী মলিতা বেগম (২৫), রিতা (১৫), মনির (১০) ও আব্দুল গণি (৫)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে রিপনের শরীরের ৬৫ শতাংশ, মলিদা বেগমের ৩১ শতাংশ, আব্দুল গনির ৪০ শতাংশ, মনির হোসেনের ২২ শতাংশ ও রিপার শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে।
প্রতিবেশীদের ভাষ্যমতে, দক্ষিণ কেরানীগঞ্জের টিলাবাড়ি এলাকায় মো. রিপনের বাড়ির পাশের বিদ্যুতের তার থেকে রাতে বিকট শব্দ পাওয়া যায়। এরপর আগুন ধরে যায়। এ সময় ঘুমন্ত অবস্থায় রিপনসহ তাঁর পরিবারের পাঁচজন অগ্নিদগ্ধ হন। পরে আশপাশের লোকজন তাঁদের ভোর পাঁচটার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।
ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল তাঁদের হাসপাতালে নিয়ে আসার কথা জানিয়েছেন। হাসপাতালের ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) কর্মকর্তা মোজাম্মেল হক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ